IMG-LOGO

বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আরও একটি মার্কিন এফ-১৫ ঈগল যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের‘ইসলামের শত্রুরা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে’বাঘায় সাংবাদিকদের সন্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলপুঠিয়া বানেশ্বরে অবৈধ ভাসমান দোকানিদের বিরুদ্ধে অভিযানইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টাঘুষ চাওয়ার সংবাদ প্রকাশিত হওয়ার উপাচার্যের সংবাদ সম্মেলনটেন্ডার ছাড়াই তিন স্কুলের মালামাল বিক্রির অভিযোগ প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধেসাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান, বিগত সময়ে সাংবাদিকদের কণ্ঠ বেধে রাখা হয়েছিল: এমপি চাঁদমান্দায় দুর্বৃত্তের আগুনে স’মিল পুড়ে ছাই, থানায় অভিযোগচাঁদাবাজ-সন্ত্রাসীর তালিকা করে খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবেইরানি জাহাজে সাবমেরিন হামলায় নিখোঁজ ১০১নওগাঁয় পল্লী এন্টারপ্রাইজ এর অত্যাধুনিক হিরো সার্ভিস সেন্টার এর শুভ উদ্বোধনপোরশায় আমচাষীদের মাঝে প্রদর্শনীর উপকরণ বিতরণপোরশায় ফিতরা নির্ধারন সর্বনিম্ন ৮০টাকা, সর্বোচ্চ ২ হাজার ৬২০টাকা
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘বিএনপির উদ্দেশ্য সরকার উৎখাত, নিরপেক্ষ নির্বাচন নয়’

‘বিএনপির উদ্দেশ্য সরকার উৎখাত, নিরপেক্ষ নির্বাচন নয়’

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি এবং সংসদ সদস্য (এমপি) হাসানুল হক ইনু বলেছেন, নিরপেক্ষ নির্বাচন নয়, বরং সরকার উৎখাতই বিএনপি-জামায়াতের আসল উদ্দেশ্য।

শনিবার দুপুরে জাসদের দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন।

ইনু বলেন, বাংলাদেশে চলমান রাজনীতির মূল বিরোধ নিরপেক্ষ নির্বাচন, নাকি ২০০৮ সাল থেকে রাষ্ট্রীয় সাংবিধানিক রাজনীতিতে যে পরিবর্তনের ধারার সূত্রপাত হয় তা পাল্টে দেওয়া? নিরপেক্ষ নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন কি আসল বিষয় নাকি নির্দলীয় সরকারের নামে বর্তমান সরকারকে উৎখাত করা আসল বিষয়? বিএনপি-জামায়াত ও তাদের রাজনৈতিক সঙ্গীদের ভাব দেখে মনে হচ্ছে, তারা নির্বাচনের আগেই ক্ষমতার প্রশ্ন ফয়সালা করতে চায়। নিরপেক্ষ নির্বাচন নয়, বরং সরকার উৎখাতই বিএনপি-জামায়াতের আসল উদ্দেশ্য।

তিনি বলেন, দেশে ক্ষমতার জন্য বিরোধ হচ্ছে, সংঘাত হচ্ছে। এ বিরোধে এক পক্ষ বাংলাদেশের সংবিধানের মৌলিক নীতিমালা বিরোধী পাকিস্তানপন্থি ধর্মান্ধ সাম্প্রদায়িক ধারা, আরেক পক্ষ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে অসাম্প্রদায়িক শক্তি। অতীতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিরপেক্ষ নির্বাচনের পর মৌলিক রাজনৈতিক বিরোধের সমাধান হয়নি। বরং যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে সরকার গঠিত হয়েছে। ক্ষমতায় থেকেই রাষ্ট্রীয় মদদ দিয়ে বাংলা ভাই, জেএমবির মতো তালেবানি শক্তি তৈরি করেছে। রাজনৈতিক প্রতিপক্ষকে শারীরিকভাবে নিশ্চিহ্ন করতে ২১ আগস্টের মতো ঘটনা ঘটিয়েছে।

সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির ওপর খসড়া রাজনৈতিক প্রতিবেদন উপস্থাপন করেন দলের সাধারণ সম্পাদক এবং সংসদ সদস্য (এমপি) শিরীন আখতার।

খসড়া রাজনৈতিক প্রতিবেদনের ওপর আলোচনা করেন দলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, সাখাওয়াত হোসেন রাঙ্গা, অধ্যাপক মোখলেছুর রহমান মুক্তাদির, আব্দুল্লাহিল কাইয়ূম, রোকনুজ্জামান রোকন, নইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাই মাহবুব, আবদুল আলিম স্বপন, মো. নুরুন্নবী, গোলাম মারুফ মনা, জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন বাবুল, কুমারেশ রায় প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728