ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের দ্রুত সুস্থতা কামনায় মহানগরীর সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বাদ জোহর নগরীর মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে উলামা কল্যান পরিষদের প্রধান পৃষ্ঠপোষক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের করোনা থেকে দ্রুত আরোগ্য কামনায় রবিবার সকালে জামিআ দারুল উসওয়াহ মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উলামা কল্যাণ পরিষদ আয়োজিত দোয়া মাহফিলে মেয়রের করোনা থেকে মুক্তির জন্য খতমে খাজেগান এবং দোয়া ইউনুস পাঠ করে দোয়া কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী উলামা কল্যাণ পরিষদের উপদেষ্টা মুফতি শাহাদাত আলী, সভাপতি মাওলানা আব্দুল গনী, সহ সভাপতি মাওলানা মুকাদ্দামুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতী মোহাম্মদ ওমর ফারুক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবীর সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ ইলিয়াস আলী, সহ সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন সহ উলামা কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত শুক্রবার (১৪ জানুয়ারি) করোনা পরীক্ষার জন্য নমুনা দেন ঢাকায় অবস্থানরত রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার প্রাপ্ত রেজাল্টে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের করোনা পজিটিভ এসেছে।


