IMG-LOGO

শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২০ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্যালয়ের মাঝখান দিয়ে সড়ক নির্মানের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধনচাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালনবাগমারায় ভূমি অফিস দালালমুক্ত করতে এসিল্যান্ডের কঠোর উদ্যোগসিংড়ায় জামায়াত প্রার্থীর মতবিনিময় সভাদিনাজপুর-৫ আসনে লড়বেন ব‌্যারিস্টার একেএম কামরুজ্জামানটি-টোয়েন্টি ব্যাটারদের জন্য বিশেষ ক্যাম্প, শুরু হবে শনিবারশীতের সন্ধ্যায় ভিন্ন স্বাদে ডিমের ঝাল পোয়া পিঠাফিরছেন গোলাম মামুন ও মাইশেলফ অ্যালেন স্বপনকুষ্টিয়ায় বৃদ্ধার গলা-হাত-পা বাঁধা লাশ উদ্ধারকেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তিরেকর্ডগড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে একাই টানছেন রুটঘরে তেলাপোকা দূর করার উপায়ফটোগ্রাফারদের অপমান করায় পরিবারসহ বয়কট হচ্ছেন জয়া৬ষ্ঠ বর্ষে পদার্পন করলো ‘ধূমকেতু নিউজ’বন্যা কবলিত শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Home >> কৃষি >> তানোরে বিএডিসি’র আলু বীজে কৃষকের সর্বনাশ

তানোরে বিএডিসি’র আলু বীজে কৃষকের সর্বনাশ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের ( বিএডিসি) বীজ ডিলারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। নিম্নমাণের এসব আলুবীজ রোপণ করে কৃষকরা সর্বশান্ত হয়ে পথে বসেছে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, বিএডিসির বীজ ডিলার খাবার আলু রিপ্যাক করে বীজ আলু বলে বিক্রি করায় তারা প্রতারিত হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকেরা ক্ষতিপুরুণ ও ডিলারের শাস্তির দাবিতে ৩০ ডিসেম্বার বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা কৃষি কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগন্জ বাজারের বিএডিসির অনুমোদিত বীজ ডিলার হাফিজুর রহমানের কাছে থেকে আলুবীজ এগ্রেড-২৬০০ টাকা ও বিগ্রেড-২৪০০ টাকা ব্যাগ প্রতি কেজি ৬০ টাকা দামে কিনে রোপণ করেছেন তানোর উপজেলার সরনজাই ইউপির শুকদেবপুর গ্রামের প্রায় অর্ধশত কৃষক।কিন্ত্ত প্রায় দেড়শ” বিঘা জমিতে তেমন আলু গাছ গজায়নি এবং গজানো আলু গাছ ফেঁপে ও পাতা কুঁকড়ে মরে যাচ্ছে আলু গাছ। প্রতিরোধে বালাইনাশক ব্যবহার করেও প্রতিকার হচ্ছে না।এবছর এক বিঘা জমিতে আলু চাষ করতে প্রায় ৫০ হাজার টাকা ব্যয় হচ্ছে।

কৃষকদের ভাষ্য খাবার আলু রিপ্যাক করে তাদের কাছে বিক্রি করেছে। এদিকে বৃহস্পতিবার সরেজমিন কথা হয় উপজেলার সরনজাই ইউপির শুকদেবপুর গ্রামের আলু চাষী আব্দুল জব্বারের পুত্র সেলিম রেজার (৩৫) সঙ্গে তিনি বলেন, এবছর তিনি ডিলার হাফিজুর রহমানের কাছে থেকে বিএডিসির আলু বীজ কিনে ৯ বিঘা জমিতে রোপণ করেছেন। কিন্তু নিম্নমাণের বীজ হওয়ায় গাছ গজায়নি। একই গ্রামের আব্দুল জব্বারের পুত্র দুলাল ২৪ বিঘা, মৃত বসির উদ্দিনের পুত্র নাসির ১০ বিঘা, আকবর শাহর পুত্র শফিকুলের ৩ বিঘা, ময়েজ আলীর পুত্র মুজাহার আলীর ৫ বিঘা ও বাস্তুল্লাহর পুত্র শহিদুলের ৫ বিঘাসহ কম পক্ষে ১৫০ বিঘা জমির আলুখেত ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে অধিকাংশ আলু চাষি ব্যাংক, এনজিও এমনকি উচ্চ সুদে দাদন নিয়ে আলু চাষ করে ডিলারের প্রতারণায় নিঃস্ব হয়ে পথে বসেছে। স্থানীয়রা অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরুণের জন্য সংশ্লিস্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে জানতে চাইলে তানোর উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। তিনি বলেন, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে।

বিএডিসির বীজ ডিলার হাফিজুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আলু বীজ রোপণের পর চারা না গজালে সেই দায় তার নয়, কারণ তারা যেই পায় সেটাই বিক্রি করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30