IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাগরে ট্রলার ডুবী, উদ্ধার ৮, নিখোঁজ ৫জনপুঠিয়ায় বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যুসিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি‘ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’’শিশু ধর্ষণে গর্ভে জন্ম নিল কন্যাসন্তান, ডিএনএ পরীক্ষায় মিলল বাবার পরিচয়বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলন
Home >> খেলা >> টপ নিউজ >> তামিমের সাথে দু-একদিনের মধ্যেই বৈঠক

তামিমের সাথে দু-একদিনের মধ্যেই বৈঠক

ধূমকেতু নিউজ ডেস্ক : যদিও এশিয়া কাপের বাকি এখনও প্রায় একমাস। তারপরও এখন যত কথা ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে ঘিরে। টাইগার ওয়ানডে ক্যাপ্টেন কি পিঠের ব্যাথামুক্ত হয়ে এশিয়া কাপ খেলতে পারবেন? লন্ডনে চিকিৎসার সর্বশেষ আপডেট কী? চিকিৎসকরা তাকে কী বলেছেন? পরবর্তী ৪ সপ্তাহে তামিমের এশিয়া কাপ খেলার মত শারীরিক সক্ষমতা আসবে কিনা? নাকি তার পরিবর্তে অন্য কাউকে নেতৃত্ব দিয়ে মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসরে অংশ নিবে বাংলাদেশ?

এসব নানা প্রশ্ন ঘুরাপাক খাচ্ছে অনেকের মনেই। গত ৩০ জুলাই রোববার বিকেলে তামিম লন্ডন থেকে দেশে ফেরার পর সে সব কৌতুহলি প্রশ্ন আরও ডালপালা গজাচ্ছে।

তবে ধারণা করা হচ্ছে আগামী দুই দিনের মধ্যে তামিম ইস্যুর জট খুলবে। ইতিবাচক আর নেতিবাচক যাই হোক না কেন, দেশসেরা ওপেনারের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কেও বিস্তারিত জানা যাবে।

অনুমান নির্ভর তথ্য নয়, বোর্ডের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্রেই এমন খবর জানা গেছে। সূত্র জানায় আগামী ২-১ দিনের মধ্যেই তামিমের সাথে বৈঠকে বসবেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। ওই বৈঠকে বিসিবি প্রধান ছাড়া ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস, প্রধান নির্বাচক ও অন্য শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

এদিকে আজ সকাল থেকেই ক্রিকেট পাড়ায় জোর গুঞ্জন, আজ বুধবার সকালেই বোর্ডের সিনিয়র পরিচালক ও জাতীয় দল পরিচালনা এবং পরিচর্যার দায়িত্বে থাকা ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুন তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসবেন।

কিন্তু বুধবার সকাল ১১টা নাগাদ আলাপে জালাল তা অস্বীকার করেন। এ খবরকে ‘গুজব’ বলে আখ্যায়িত করে জালাল ইউনুন বলেন, বুধবার আমার সাথে তামিমের বৈঠকে বসার খবর ভিত্তিহীন, গুজব।

আজ এমন কোন মিটিং হওয়ার সম্ভাবনা নেই। তবে জালাল জানান, আগামী দু’-একদিনের মধ্যেই তামিমের সঙ্গে বসবেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। তখন তামিমের সর্বশেষ আপডেট জানতে চাওয়া হবে। তামিম লন্ডনে যে চিকিৎসা করালেন, তার খবর কী? চিকিৎসক কী বলেছেন? তার আলোকে তামিম কী ভাবছেন এবং আগামী দিনে নিজেকে নিয়ে তামিমের পরিকল্পনাই বা কী? এসব নিয়ে খোলামেলা আলোচনা হবে ওই বৈঠকে।

জালাল ইউনুসের কথায় পরিষ্কার বিসিবি প্রধান ও তার সঙ্গে বৈঠকের পরই তামিমের সত্যিকার অবস্থা জানা যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031