IMG-LOGO

বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে ৪৭ বোতল চোলাই মদসহ দুইজন আটক, ৩ মাসের কারাদণ্ডগোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল,শিক্ষাবৃত্তি ও সলাই মেশিন বিতরণনন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুসৌদি আরবের বিমান ঘাঁটিতে হুতিদের হামলায় আহত ১৩বাগমারায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নমোহনপুরে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলনতানোরে প্রাইভেট সেন্টারে শিক্ষক ছাত্রীর ধুমপানের ভিডিও ভাইরাল‘সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ’রাণীনগরে মারধর করে ছিনতাইয়ের অভিযোগমোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির র‍্যালি ও লিফলেট বিতরণগণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এটিএম আজহারহামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬সিংড়ায় ২০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ, অবরুদ্ধ ৭ পরিবারপোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণমহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
Home >> খেলা >> লিড নিউজ >> আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড

জয়ে বিশ্বকাপে

আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড

ধূমকেতু নিউজ ডেস্ক : টানা চার হারের পর বাংলাদেশের বিপক্ষে সাত উইকেটের জয়ে বিশ্বকাপে পাকিস্তানের আশা টিকে আছে। দক্ষিণ আফ্রিকার কাছে নিউজিল্যান্ডের ১৯০ রানের বিশাল হারে আরও সুবিধা হয়েছে বাবরদের। তারপরও সেমিফাইনাল-ভাগ্য পাকিস্তানের হাতে নেই। সাত ম্যাচে তাদের সংগ্রহ ছয় পয়েন্ট। সমান ম্যাচে আট পয়েন্ট নিয়ে চারে নিউজিল্যান্ড। পাকিস্তানের সেমিতে ওঠার লড়াইটা নিউজিল্যান্ডের সঙ্গেই।

আজ বেঙ্গালুরুতে স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে পাকিস্তান-নিউজিল্যান্ড।

সেমিতে যেতে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে বাকি দুই ম্যাচ বড় ব্যবধানে জেতার পাশাপাশি পাকিস্তানকে প্রার্থনা করতে হবে অন্য সব ম্যাচের ফল যেন তাদের অনুকূলে থাকে। আবহাওয়ার পূর্বাভাস যেন ভুল প্রমাণিত হয়, সেই প্রার্থনাও করতে হচ্ছে পাকিস্তানকে। বেঙ্গালুরুতে আজ বিকালে বৃষ্টির সম্ভাবনা ৭০ থেকে ৮০ শতাংশ। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে পাকিস্তানের সেমিতে খেলার স্বপ্ন শেষ হয়ে যাবে। তবে খেলা বেলা ১১টায় শুরু হওয়ায় বৃষ্টি বাগড়া দিলেও ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা কম।

টানা চার জয়ের পর শেষ তিন ম্যাচে হেরে কিছুটা কোণঠাসা অবস্থায় থাকলেও নিউজিল্যান্ডের ভাগ্য তাদের হাতেই আছে। বাকি দুই ম্যাচ জিতলেই চলবে। কিন্তু পাকিস্তানকে জেতার পাশাপাশি রান-রেটের সমীকরণও মেলাতে হবে। নেট রানরেটে কিউইদের ছাড়িয়ে যেতে আজ আগে ব্যাট করলে অন্তত ৮৩ রানের ব্যবধানে জিততে হবে তাদের। আর রান তাড়া করলে ৩৫ ওভারের মধ্যে পেতে হবে জয়। গত বিশ্বকাপে পাকিস্তানের কাছে ছয় উইকেটে হারলেও নেট রান-রেটে বাবরদের পেছনে ফেলে সেমিতে জায়গা করে নিয়েছিল নিউজিল্যান্ড। এবারও সেমিতে ওঠা নিয়ে শঙ্কিত নয় কিউইরা। হ্যামস্ট্রিংয়ের চোটে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ম্যাট হেনরির জায়গায় দলে এসেছেন পেসার কাইল জেমিসন।

আরও চারজন চোটের সঙ্গে লড়ছেন। কিন্তু চোটকে অজুহাত বানাতে নারাজ কিউই ব্যাটার ড্যারিল মিচেল, ‘আমরা যারা দলে আছি, সবাই নিজেদের ভূমিকা সম্পর্কে সচেতন। কিউইরা সবসময় যা করে, এবারও তাই করবে। ঘুরে দাঁড়াবে। কোনো অজুহাত খুঁজবে না। পাকিস্তান অবশ্যই শক্তিশালী দল। কিন্তু নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারলে না জেতার কোনো কারণ নেই আমাদের।’

এদিকে পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থারের দাবি, ভারতে নিরাপত্তা নিয়ে কড়াকড়ির কারণে খোলা মনে খেলতে পারছে না তার দল। তার নাকি করোনাকালের কথা মনে পড়ে যাচ্ছে! খোঁড়া অজুহাত দেখানোর পরে অবশ্য সত্যটা স্বীকার করে নিলেন আর্থার, ‘সত্যি বলতে, এখনো আমরা নিজেদের মান অনুযায়ী খেলতে পারিনি। বাংলাদেশের বিপক্ষেই শুধু পরিপূর্ণ ক্রিকেট খেলতে পেরেছি। দক্ষিণ আফ্রিকার একটু সহায়তায় আবারও সুযোগ তৈরি হয়েছে। সে জন্য সবার আগে বাকি দুই ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে। সেটাই করতে চাই আমরা।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031