IMG-LOGO

সোমবার, ১ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাবেকমন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান ও বিশৃঙ্খলা, সাতজন আটকবাগমারায় পুরাতন পুকুর সংস্কারে প্রশাসনের নিকট কৃষকদের আবেদনতানোরে আদালতের আদেশ অমান্য করে জমির পাকা ধান পুড়িয়ে দেয়ার অভিযোগশিক্ষকরা শিক্ষা ও সমাজের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবেন: এমপি মোস্তাফিজুর রহমানথালাপতি বিজয়ের বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগ জুলিরপোরশায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতমারা গেছেন রাজনীতিবিদ তোফায়েল আহমেদরামিসা হত্যা, আদালতে আসামির অভিযোগে নতুন ব্যক্তির নামকুষ্টিয়ায় বালু অপসারণকাজ চলাকালে দুর্বৃত্তদের গু‌লি, ৪ শ্রমিক আহতনন্দীগ্রামে এক কলেজছাত্রের আত্মহত্যাকুষ্টিয়ায় বিএনপি’র অফিসে ককটেল হামলা, আহত ৩রাজপথের অকুতোভয় সৈনিক আব্দুস সবুর বুলেটবিএনপির দুই নেতার পাল্টাপাল্টি অভিযোগে উত্তপ্ত কুষ্টিয়ার রাজনীতিশুভেন্দুর মন্ত্রিসভায় দায়িত্ব দেওয়া হল ৩৫ জনকেকর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন জেলা পরিষদ প্রশাসক
Home >> খেলা >> টপ নিউজ >> রোনালদোর ছেলের প্রথম গোল

রোনালদোর ছেলের প্রথম গোল

ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র

ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র পর্তুগাল অনূর্ধ্ব-১৬ জাতীয় দলের হয়ে তার প্রথম গোল করেছেন।

শনিবার ওয়েলস অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে ম্যাচে গোল করে পর্তুগালের ৩-০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই কিশোর প্রতিভা।

মাত্র ১৫ বছর বয়সী রোনালদো জুনিয়র বর্তমানে সৌদি ক্লাব আল নাসর একাডেমির হয়ে খেলছেন। জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার দ্বিতীয় ম্যাচ। প্রথম একাদশে সুযোগ পেয়ে তিনি ৪২তম মিনিটে ডান পায়ের শটে জালের দেখা পান— ম্যাচের প্রথম গোলটি আসে তার পা থেকেই।

পর্তুগাল ফুটবল ফেডারেশন সামাজিক যোগাযোগমাধ্যমে সেই গোলের ভিডিও পোস্ট করে লিখেছে — ‘লাইক ফাদার, লাইক সন’, অর্থাৎ ‘যেমন বাবা তেমন ছেলে।’এই বার্তাটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, কারণ এটি যেন ফুটবল দুনিয়ায় রোনালদো পরিবারের উত্তরাধিকার ঘোষণা করে দেয়।

রোনালদো জুনিয়রের গোলের দিনটিই ছিল রোনালদো সিনিয়রের জন্যও বিশেষ এক রাত। ৪০ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো তার ক্লাব আল নাসর-এর হয়ে আল ফায়হার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ে দুই গোল করেন। তার দলের জন্য এটি ছিল সৌদি প্রো লিগে টানা জয়ের ধারাবাহিকতা রক্ষা করার ম্যাচ।

রোনালদো ম্যাচে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন, যা তার ক্যারিয়ারের ৯৫২তম গোল। পুরস্কার হিসেবে তিনি ম্যাচের এমভিপি (মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার) নির্বাচিত হন।

ম্যাচ শেষে রোনালদো বলেন, ‘গোল করা এবং দলকে জিততে সাহায্য করা সবসময়ই দারুণ অনুভূতি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলেয় জয়। আমি ব্যক্তিগত পুরস্কার নিয়ে ভাবি না, আমার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। শেষ মুহূর্তের গোলটা হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছিল। এটাই ফুটবল, এটাই আমার জীবন। আমি ২২ বছর ধরে এটা করছি, এখনো আগের মতোই সুখী।’

রোনালদো জুনিয়র ও তার সতীর্থরা এখন প্রস্তুত হচ্ছেন ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচের জন্য। ফুটবল বিশ্লেষকরা বলছেন, জুনিয়রের খেলার ধরনে স্পষ্টভাবে তার বাবার ছাপ পাওয়া যাচ্ছে— দৌড়, নিয়ন্ত্রণ এবং গোলের প্রতি ক্ষুধা সবই যেন রোনালদোর রক্তে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031