IMG-LOGO

মঙ্গলবার, ৯ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালনআত্মহত্যা নয়, ছিল পরিকল্পিত হত্যা: ৮ মাস পর সিআইডির তদন্তে রহস্য উদঘাটনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ২৪০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটকআর্থিক সহযোগিতা চান রায়গঞ্জের দরিদ্র শাহ আলীএকনেক সভায় ১০ প্রকল্প অনুমোদনচাঁপাইনবাবগঞ্জের রহনপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানাকুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩‘পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে’মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন অভিনেত্রী মিমিহাম ও হামের উপসর্গে দেশে আরও আট শিশুর মৃত্যুআগামী বছর যুক্ত হচ্ছে চার নতুন বই : শিক্ষামন্ত্রীরাজশাহীতে চাঞ্চল্যকর ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ২বাগমারার ভবানীগঞ্জ জিরো পয়েন্ট দখলমুক্ত করতে তিন দিনের আল্টিমেটাম প্রশাসনেরনিয়ামতপুরে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় অনুষ্ঠিতসিংড়ায় ফুড সেফটি এন্ড ফিস ফার্ম অটোমেশন বিষয়ক প্রশিক্ষণ
Home >> খেলা >> টপ নিউজ >> রাণীনগরে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রাণীনগরে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ (বালক-বালিকা) ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলের ফাইনাল খেলায় বড়গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন এবং গুয়াতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।

অপরদিকে, বালক দলের ফাইনাল খেলায় কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন এবং বিশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ বালিকা ও বালক দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি এস এম মো. রেজাউল ইসলাম রেজু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, থানার ওসি জাকারিয়া মন্ডল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকলেছুর রহমান বাবু, সহ-সভাপতি একেএম জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031