IMG-LOGO

সোমবার, ২২ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে তায়কোয়ানডো দোজাং-এর ২৬তম বেল্ট বিতরণকোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রীকুয়ালালামপুরে প্রধানমন্ত্রীকে সংবর্ধনাবাল্য বিবাহ প্রতিরোধ সচেতনতায় লফসের চিত্রাংকন প্রতিযোগিতারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫জেএফএ অনুর্দ্ধ-১৪ জাতীয় যুব ডেভলপমেন্ট নারী ফুটবল প্রতিযোগিতার ফল২৩ জুন ফাইনালসিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান করে অবাঞ্ছিত ঘোষণামান্দায় নারী শিক্ষককে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকেরবিরুদ্ধে মানববন্ধন, কর্তৃপক্ষের শোকজকুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহতচাঁপাইনবাবগঞ্জে এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদুর্গাপুরে পানির লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যুরুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিমবরেন্দ্রর রুক্ষ মাটিতে ফলছে মিষ্টি আঙ্গুর বাণিজ্যিকভাবে চাষের নতুন সম্ভাবনাসিংড়ায় পৌরবাসীর সাথে জামায়াতের মেয়র প্রার্থীর মতবিনিময়নওগাঁয় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, শোকজ করল কর্তৃপক্ষ
Home >> খেলা >> রাজশাহীতে তায়কোয়ানডো দোজাং-এর ২৬তম বেল্ট বিতরণ

রাজশাহীতে তায়কোয়ানডো দোজাং-এর ২৬তম বেল্ট বিতরণ

রাজশাহীতে তায়কোয়ানডো দোজাং-এর ২৬তম বেল্ট বিতরণ

রাজশাহীতে তায়কোয়ানডো দোজাং-এর ২৬তম বেল্ট বিতরণ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে ‘২৬তম বেল্ট বিতরণী অনুষ্ঠান ২০২৬’। রোববার (২১ জুন) বিকেলে নগরীর উপশহরস্থ শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে কয়েক শতাধিক তায়কোয়ানডো প্রশিক্ষার্থীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী তায়কোয়ানডো দোজাং-এর সভাপতি শরফুজ্জামান শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর ও রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোজাদ্দেদ জামানী সুমন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোজাম্মেল হক এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইফুদ্দিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী তায়কোয়ানডো দোজাং-এর সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক মোজাফফর হোসেন বুলু। তিনি বলেন, তায়কোয়ানডোর মাধ্যমে শৃঙ্খলাবদ্ধ ও আত্মপ্রত্যয়ী নাগরিক হিসেবে গড়ে তুলতেই আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি।

রাজশাহীতে তায়কোয়ানডো দোজাং-এর ২৬তম বেল্ট বিতরণ
রাজশাহীতে তায়কোয়ানডো দোজাং-এর ২৬তম বেল্ট বিতরণ

অনুষ্ঠানে তায়কোয়ানডো প্রশিক্ষণার্থী, অভিভাবকবৃন্দ, রাজশাহী তায়কোয়ানডো দোজাং-এর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং রাজশাহীর ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে প্রশিক্ষণার্থীদের হাতে বেল্ট ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজশাহী তায়কোয়ানডো দোজাং-এর নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
MTWTFSS
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031