IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমানবিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ‘সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই’তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যুবাগমারায় অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৩ ভেকু মেশিন অকেজো,দুইজনকে কারাদণ্ডতারাগঞ্জে আলোচিত শিশু সানজিদা হত্যার প্রধান আসামি গ্রেফতারতানোরে অর্কিড স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভারাজশাহী জেলা পরিষদ প্রশাসককে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা স্মারক প্রদানমোহনপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে রায়ঘাটি ইউপি’র স্বতঃস্ফূর্ত অংশগ্রহণগোমস্তাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিরাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিলকুষ্টিয়ায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
Home >> খেলা >> টপ নিউজ >> টি-টোয়েন্টিতেও বেহাল দশা শ্রীলঙ্কার, ভারতের সহজ জয়

টি-টোয়েন্টিতেও বেহাল দশা শ্রীলঙ্কার, ভারতের সহজ জয়

ধূমকেতু নিউজ ডেস্ক : ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি জিতে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছিল শ্রীলঙ্কা ক্রিকেট দল। কিন্তু সেটি ধরে রাখতে পারল না। টি-টোয়েন্টি ফরম্যাটেও তাদের বেহাল দশা। সহজেই ৩৮ রানের ব্যবধানে প্রথম ম্যাচ জিতে লিড নিয়েছে ভারত।

রোববার রাতে আগে ব্যাট করে ভারত দাঁড় করায় ১৬৪ রানের সংগ্রহ। জবাবে ১৮.৩ ওভারে মাত্র ১২৬ রানেই অলআউট হয়ে গেছে শ্রীলঙ্কা। দুর্দান্ত বোলিং করেছেন দুই পেসার ভুবনেশ্বর কুমার ও দীপক চাহার।

১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই পিছিয়ে পড়তে থাকে স্বাগতিকরা। চার নম্বরে নামা চারিথ আসালাঙ্কা ২৬ বলে ৪৪ ও ওপেনার আভিশকা ফার্নান্দো ২৩ বলে ২৬ রানব্যতীত কেউই বলার মতো ইনিংস খেলতে পারেননি।

ভারতের পক্ষে বল হাতে ৪ উইকেট নিয়েছেন ভুবনেশ্বর। তিনিই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। চাহারের শিকার ২টি উইকেট।

এর আগে ভারতকে লড়াকু সংগ্রহ এনে দেয়ার কৃতিত্ব ওয়ানডেতে সিরিজসেরার পুরস্কার জেতা সূর্যকুমার যাদবের। চার নম্বরে নেমে ৫ চার ও ২ ছয়ের মারে খেলেছেন ৩৪ বলে ৫০ রানের ইনিংস।

এছাড়া অধিনায়ক শিখর ধাওয়ান ৩৬ বলে ৪৬, সানজু স্যামসন ২০ বলে ২৭ ও তরুণ ইশান কিশান ১৪ বলে ২০ রানের ক্যামিও খেলে দলকে ১৬৪ রানে নিয়ে যান।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে মঙ্গলবার, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031