IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ট্রেনে আগুন রাজধানীর কমলাপুর স্টেশনে‘ইরান ইস্যুতে বড় কিছু ঘটতে যাচ্ছে’সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারসিরাজগঞ্জ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন টাক্সফোর্স সভাজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাঅভিনেত্রী তামান্নার নিজেকে ভাঙার ব্যস্ততাকাজিপুরে ওলামা দলের সভাপতি আবু বকর,সম্পাদক মজনু মিয়া ও সাংগঠনিক সম্পাদক মতিউররাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূতকাল নিউইয়র্ক যাবেন প্রধানমন্ত্রী , জাতিসংঘে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর‘আইফোন ছিনিয়ে নিতেই স্কুলছাত্র অপ্রতিমকে হত্যা’পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩: তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ডপেরিয়েছে এক মাস, মিঠাপুর ইয়াকুবিয়া বালিকা বিদ্যালয়ে কমিটি কোথায়?এক রাতেই ১২ বিঘা জমির পটলক্ষেত কেটে দিল দুর্বৃত্তরারায়গঞ্জ উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভাভারতের বিপক্ষে সেমিফাইনালে বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ
Home >> খেলা >> টপ নিউজ >> নতুন উচ্চতায় উঠলেন ফুটবল বিশ্বের সেরা তারকা রোনালদো

নতুন উচ্চতায় উঠলেন ফুটবল বিশ্বের সেরা তারকা রোনালদো

ধূমকেতু নিউজ ডেস্ক : নতুন উচ্চতায় উঠলেন ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। পেশাদার ক্যারিয়ারে ছুঁয়ে ফেললেন ৮০০ গোলের মাইলফলক। তার ইতিহাসগড়া ম্যাচে আর্সেনালের বিপক্ষে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ওল্ড ট্র‍্যাফোর্ডে হওয়া ম্যাচটিতে ক্ষণে ক্ষণে বদলেছে খেলার চিত্রনাট্য। শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল ইউনাইটেড। পরে ব্রুনো ফার্নান্দেসের গোলে সমতা ফেরানোর পর রোনালদোর জোড়া গোলে জয় নিশ্চিত হয় রেড ডেভিলদের।

খেলার ধারার বিপরীতে ১৩ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন স্মিথ রো। এই গোল ফিরিয়ে দিতে ইউনাইটেডকে অপেক্ষা করতে হয় ৪৪ মিনিট পর্যন্ত। ব্রুনো লক্ষ্যভেদ করলে সমতায় ফিরে বিরতিতে যায় ইউনাইটেড।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ৫২ মিনিটের সময় দলকে এগিয়ে দেন রোনালদো। একইসঙ্গে পূরণ হয় তার ক্যারিয়ারের ৮০০ গোল। তবে দুই মিনিটের মধ্যেই আর্সেনালের হয়ে দ্বিতীয় গোলটি করেন মার্টিন ওডেগার্ড, ম্যাচে ফিরে আসে সমতা।

শেষ পর্যন্ত ওডেগার্ডের ভুলেই ম্যাচটি হাতছাড়া হয় আর্সেনালের। ম্যাচের ৭২ মিনিটের সময় ডি-বক্সের মধ্যে ফ্রেডকে ফাউল করেন ওডেগার্ড, পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে দলের জয় নিশ্চিত করেন রোনালদো।

ম্যাচে জোড়া গোলের সুবাদে ৮০১ গোল হয়ে গেছে রোনালদোর। পেশাদার ফুটবলে প্রথম ফুটবলার হিসেবে ৮০০ গোল করলেন তিনি। অবশ্য আনঅফিসিয়াল একটি হিসেবে ৮০৫ গোল রয়েছে সাবেক চেকোস্লোভাকিয়ান তারকা জোসেফ বিকানের।

নতুন উচ্চতায় ওঠার পথে পর্তুগাল জাতীয় দলের হয়ে ১১৫ গোল করেছেন রোনালদো। এছাড়া ক্লাব ফুটবলে স্পোর্টিং লিসবনের হয়ে ৫, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৩০, রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০ ও জুভেন্টাসের হয়ে ১০১ গোল করেছেন পর্তুগিজ সুপারস্টার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031