IMG-LOGO

রবিবার, ৩১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মিজানুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেণ্টের উদ্বোধন করেন ভূমি মন্ত্রী মিনু৬ হাজার ১৭৫ বাংলাদেশি হজ শেষে দেশে ফিরলেনবাগমারায় অবৈধ পুকুর খনন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, একজনকে কারাদণ্ড‘জামায়াত করে হাদিয়াবাজি, আরবি শব্দ দিয়ে চাঁদাবাজি ঢাকার চেষ্টা’সিংড়ায় কৃষিজমিতে পুকুর খননের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানারাজশাহী কলেজ অ্যালামনাস ওকৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬কুষ্টিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৩০ভারতে পাঁচতলা ভবন ধস, ১২ জীবিত উদ্ধার‘অপরাধী যত প্রভাবশালীই হোক কোনো ছাড় নয়’খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদা বাবুলরহনপুরে হয়ে গেল এবিয়ান ফুটবল ফেস্টিবলরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০এবার হজে গিয়ে ৩৭ বাংলাদেশি মারা গেছেন‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়ানো উচিত হয়নি’পিএসজির বিজয়-উন্মাদনা রূপ নিল সহিংসতায়
Home >> খেলা >> টপ নিউজ >> ভারত-পাকিস্তানের সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ

ভারত-পাকিস্তানের সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ

ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের পর প্রথম টেস্ট জিতে ১-০ তে এগিয়ে পাকিস্তান।

যে কারণে রীতিমতো খোশ মেজাজে আছে দলটির অধিনায়ক বাবর আজম।

এরইমধ্যে ভারত ও পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকালের সেরা একাদশ গড়ে ফেললেন তিনি।

আর অবিশ্বাস্য হলেও সত্য নিজের পছন্দের দলে ভারতীয়দেরই বেশি রেখেছেন বাবর। পাক-ভারত নিয়ে গড়া বাবরের দলে ৬জন ভারতীয়, ৫জন পাকিস্তানি।

জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলকে দেওয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারত-পাকিস্তানের সর্বকালের সেরা একাদশ বাছাই করেন বাবর আজম।

ওপেনার হিসেবে নিজেকেই পছন্দ বাবরের। আর ওপেনিংয়ে সঙ্গী হিসেবে রিজওয়ান নয়, বাবরের পছন্দ ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক রোহিত শর্মা। প্রতিদ্বন্দ্বী বিরাট কোহলিকে রেখেছেন গুরুত্বপূর্ণ পদে। বাবরের দলে তিন নম্বরে নামবেন কোহলি।

চার নম্বরে স্বদেশি অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিককে পছন্দ পাক অধিনায়কের।

বিস্ময় রয়েছে আরো। ওপেনিং তো নয়-ই, উইকেটকিপার হিসেবেও মোহাম্মদ রিজওয়ানকে পছন্দ নয় বাবরের।

এই পজিশনে ভারত দলের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার মাহেন্দ্র সিং ধোনিকেই পছন্দ তার।

শোয়েব মালিকের পর দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে হার্দিক পাণ্ডিয়াকে দলে রেখেছেন বাবর। দুই স্পিনারকে একাদশে রেখেছেন বাবর। বাঁহাতি স্পিনার হিসেবে রয়েছেন কুলদীপ যাদব। দ্বিতীয় স্পিনার হিসেবে এই দলে থাকছেন স্বদেশি লেগ স্পিনার শাদাব খান।

দলের মূল পেসার হিসেবে অবসরে যাওয়া স্বদেশি বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরকে রেখেছেন বাবর। জাসপ্রীত বুমরাকে দ্বিতীয় পছন্দ আর যথারীতি পাকিস্তানের বর্তমান দলের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি তো থাকছেনই।

একনজরে বাবরের চোখে পাক-ভারতের সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ:

বাবর আজম, রোহিত শর্মা, বিরাট কোহলি, শোয়েব মালিক, হার্দিক পাণ্ডিয়া, মাহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), কুলদীপ যাদব, শাদাব খান, মোহাম্মদ আমির, জাসপ্রীত বুমরা, শাহিন শাহ আফ্রিদি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ