IMG-LOGO

সোমবার, ২৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দনাচোল উপজেলায় সনসবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাছের চারা বিতরণপুঠিয়ায় সড়ক দুর্ঘটনা মটর সাইকেল আরোহী নিহতচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধনবাগমারায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণপোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতআরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারজিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে মোজতবা খামেনি যে বার্তা দিলেনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টবাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে বাক বিতণ্ডাবাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভআত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতারবাঘায় স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগমান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
Home >> জাতীয় >> লিড নিউজ >> রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ধূমকেতু নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে রোববার সন্ধ্যায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আলদুহেইলান।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত ‌‘বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সাউদ এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ সালমান বিন আবদুল আজিজ আল সাউদের দুটি শুভেচ্ছাপত্র রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছাপত্রে দু-দেশের সরকার ও জনগণের অব্যাহত উন্নয়ন ও অগ্রগতি কামনা করা হয়েছে।

এসময় রাষ্ট্রপতি বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। এই সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে সম্প্রসারিত হচ্ছে।

সম্প্রতি সৌদি বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ সফরের প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি বলেন, এ সফর দু-দেশের পারস্পরিক বিভিন্নমুখী দ্বিপাক্ষিক সংযুক্তির ক্ষেত্রে অভিনব সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বহুমাত্রিক। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে।

রাষ্ট্রপতি হামিদ মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তা প্রদানের জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930