IMG-LOGO

সোমবার, ২৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দনাচোল উপজেলায় সনসবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাছের চারা বিতরণপুঠিয়ায় সড়ক দুর্ঘটনা মটর সাইকেল আরোহী নিহতচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধনবাগমারায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণপোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতআরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারজিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে মোজতবা খামেনি যে বার্তা দিলেনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টবাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে বাক বিতণ্ডাবাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভআত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতারবাঘায় স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগমান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নাচোল উপজেলায় সনসবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাছের চারা বিতরণ

নাচোল উপজেলায় সনসবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাছের চারা বিতরণ

ধূমকেতু প্রতিবেদক,নাচোল : সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ভেষোজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার(২৭জুলাই) বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা এসেডো ও ইউরোপীয়ান ইউনিয়ন এবং ট্রেডক্র্যাফট এক্সচেঞ্জ এর যৌথ আয়োজনে ঝডইঅখ প্রকল্পের অধিনে সকাল ১০টায় সংস্থার সুবিধাভোগি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে মিলিত হয়।

এসোডোর নির্বাহী পরিচালক রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্কুলের পক্ষে প্রধান শিক্ষকদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান, প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মিঞা, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, সংস্থার অর্থ বিষয়ক পরিচালক আজাহার আলী, মাঠকর্মী ডেইজি আরা ও সুমি আক্তার উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস শিক্ষার্থী ও শিক্ষকের উদ্যেশ্যে বলেন, মানুষের জীবন রক্ষাকারী অক্সিজেন সরবরাহকারী বৃক্ষের চারা চিশুদের মত করে রক্ষা করা প্রয়োজন। আজকের চারা আগামীদিনের বৃক্ষ একদিকে পরিবেশ রক্ষা করবে অন্যদিকে অর্থও দিবে তাই চারাগাছগুলির যত্ন নেওয়া আপনার আমার সকলের দায়িত্ব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ