IMG-LOGO

সোমবার, ২৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণপবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, মিনায় লাখো মুসল্লি হাজিরইরান চুক্তিতে ডোনাল্ড ট্রাম্পের সুর বদল, ‘প্রায় চূড়ান্ত’ থেকে এবার ‘তাড়াহুড়া না করার’ নির্দেশপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎমেধা ও যোগ্যতার জয়: রাজশাহী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ!ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক খাদে পড়ে নিহত ১৫নন্দীগ্রামে বিএনপির প্রয়াত নেতা শরিফুলের পরিবারকে সহায়তা প্রদান করলেন এমপি মোশারফবাঘায় কৃষক দলের ইউনিয়ন কমিটি গঠন,আহ্বায়ক মিঠু,সদস্য সচিব তোহিদুলগোমস্তাপুরে রেশম চাষি ও বসনী সমাবেশরাজশাহীতে বিপুল পরিমাণ মাদক সহ দুই কারবারি গ্রেপ্তারবাঘায় মহাপরিচালকের ঈদ উপহার পেলেনআনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী১৪নং ওয়ার্ড (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদকলিটনের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোকসোমবার হজের আনুষ্ঠানিকতা শুরুকয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে‘বাংলাদেশ দ্রুতই টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে’
Home >> জাতীয় >> লিড নিউজ >> দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সাহাবুদ্দিন

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন সাহাবুদ্দিন

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন। আজ সোমবার বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে রাজধানীর গুলশানের বাসা থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন মো. সাহাবুদ্দিন।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সামরিক-বেসামরিক আমলারা যোগ দিয়েছেন। এ ছাড়াও শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকদের আমন্ত্রণ জানানো হয়।

নতুন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের স্ত্রী রেবেকা সুলতানা, ছেলে আরশাদ আদনানসহ পরিবারের সদস্যরা শপথ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

প্রেসিডেন্টের প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণের পর পরই প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ তার উত্তরাধিকারী নতুন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চেয়ার বদল করেন। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট আবদুল হামিদের স্থলাভিষিক্ত হলেন নতুন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন।

মো. সাহাবুদ্দিন চুপ্পু ১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করেন। পাবনা শহরের পূর্বতন গান্ধী বালিকা বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ে রাধানগর মজুমদার একাডেমিতে ভর্তি হন চতুর্থ শ্রেণিতে। সেখান থেকে ১৯৬৬ সালে এসএসসি পাসের পর পাবনার এডওয়ার্ড কলেজে ভর্তি হয়ে জড়িয়ে পড়েন ছাত্র রাজনীতিতে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930