IMG-LOGO

রবিবার, ২৪ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিপুল পরিমাণ মাদক সহ দুই কারবারি গ্রেপ্তারবাঘায় মহাপরিচালকের ঈদ উপহার পেলেনআনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী১৪নং ওয়ার্ড (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদকলিটনের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোকসোমবার হজের আনুষ্ঠানিকতা শুরুকয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে‘বাংলাদেশ দ্রুতই টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে’৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়ে যুবকের মৃত্যুদণ্ডরাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিকরাণীনগরে পারিবারিক কলহের জেরে যুবককে কুপিয়ে জখমমান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগমিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশিবাগমারায় মাদক ব্যবসায়ী সহ গ্রেপ্তার ৩, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণবাগমারার বৈলসিংহে কুরআন সবক ও দোয়া অনুষ্ঠিতআসন্ন ঈদ-উল আজহা উদযাপনে তারাগঞ্জে ইউএনও ওসি’র বিশেষ তৎপরতারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় মহাপরিচালকের ঈদ উপহার পেলেনআনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী

বাঘায় মহাপরিচালকের ঈদ উপহার পেলেনআনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘায় আনসার ভিডিপির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এর ঈদ উপহার পেলেন বাঘা উপজেলার কমান্ডার, দল নেতা-দলনেত্রী।

রোববার (২৪ মে ২০২৬) বাঘা উপজেলা আনসার ভিডিপির নিজস্ব কার্যালয়ে আনসার ও ভিডিপির উপজেলা কমান্ডারসহ ৬৪ জন দলনেতা-দলনেত্রীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদকে সামনে রেখে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে এই উপহার প্রদান করা হয়।

মহাপরিচালকের পক্ষ থেকে, বাঘা উপজেলা আনসার ভিডিপি অফিসার সত্যজিৎ কুমার সরকার ঈদ উপহার বিতরণ করেন। উপহার বিতরণকালে সত্যজিৎ কুমার সরকার বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাঠপর্যায়ে কর্মরত ভিডিপি সদস্যদের উৎসাহ ও মনোবল বৃদ্ধির জন্যই মহাপরিচালকের পক্ষ থেকে এই ঈদ উপহার প্রদান করা হয়েছে।”

তিনি আরও বলেন, “দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হলে সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, দায়িত্ববোধ এবং সততার মনোভাব থাকতে হবে। ভবিষ্যতেও আনসার ও ভিডিপি সদস্যরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে তাদের দায়িত্ব পালন করবেন বলে আমরা আশা করি।”

উপস্থিত ছিলেন-উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক সোহেল রানা, থানা কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তার, সহকারী কোম্পানি কমান্ডার এনারুল ইসলাম, ইউনিয়ন দলনেতা আমজাদ হোসেন সহ ওয়ার্ড দলনেতা সোহেল রানা, আলমগীর, বিপুল, মতিউর, রায়হান,জুয়েল, বজলু,আশরাফুল, হামিদ মিঞা, রুহুল আমিন, মতিউর, আসাদুজ্জামান, রায়হান, মহিদুল,ওবায়দুল্লাহ, বিদ্যুৎ, ওয়ার্ড দলনেত্রী লাবনী রানি, পলি, চম্পা, মহিমা, লাইলি, জোৎস্না প্রমুখ ।

উল্লেখ্য, বাহিনীর মনোগ্রাম সম্বলিত ব্যাগে ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল- পোলাও চাউল, সেমাই, লাচ্ছা,গুড়া দুধ,সুজি, লুডুস, চিনি ও সয়াবিন তেল। ঈদ সামগ্রী পেয়ে সকলেই আনন্দ প্রকাশ করেন এবং এ ধারা আগামীতেও চলমান রাখার জন্য অনুরোধ করেন।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ