IMG-LOGO

সোমবার, ২৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক খাদে পড়ে নিহত ১৫নন্দীগ্রামে বিএনপির প্রয়াত নেতা শরিফুলের পরিবারকে সহায়তা প্রদান করলেন এমপি মোশারফবাঘায় কৃষক দলের ইউনিয়ন কমিটি গঠন,আহ্বায়ক মিঠু,সদস্য সচিব তোহিদুলগোমস্তাপুরে রেশম চাষি ও বসনী সমাবেশরাজশাহীতে বিপুল পরিমাণ মাদক সহ দুই কারবারি গ্রেপ্তারবাঘায় মহাপরিচালকের ঈদ উপহার পেলেনআনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী১৪নং ওয়ার্ড (পশ্চিম) বিএনপির সাধারণ সম্পাদকলিটনের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোকসোমবার হজের আনুষ্ঠানিকতা শুরুকয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে‘বাংলাদেশ দ্রুতই টেকসই উন্নয়নের মডেল রাষ্ট্রে পরিণত হবে’৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়ে যুবকের মৃত্যুদণ্ডরাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিকরাণীনগরে পারিবারিক কলহের জেরে যুবককে কুপিয়ে জখমমান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগমিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩ বাংলাদেশি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নন্দীগ্রামে বিএনপির প্রয়াত নেতা শরিফুলের পরিবারকে সহায়তা প্রদান করলেন এমপি মোশারফ

নন্দীগ্রামে বিএনপির প্রয়াত নেতা শরিফুলের পরিবারকে সহায়তা প্রদান করলেন এমপি মোশারফ

ধূমকেতু প্রতিবেদক,নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের পরিবারকে খাদ্যসামগ্রী ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন। রোববার (২৪ মে) সন্ধ্যায় তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ভাটরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বেলঘড়িয়া গ্রামে মরহুম শরিফুল ইসলামের বাড়িতে গিয়ে তিনি এই সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. আল-হেলাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা কৃষকদলের সভাপতি ইস্কান্দার মির্জা মিঠু, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, ভাটরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মাহাবুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম মজনু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা ও পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন প্রমুখ।

উল্লেখ্য, গত বছর সড়ক দুর্ঘটনায় তাঁর মর্মান্তিক মৃত্যুর পর থেকেই পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছিলো। দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত শরিফুল ইসলাম এলাকায় একজন সৎ, সাহসী ও মানবিক ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। রাজনৈতিক ও সামাজিকসহ নানা কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছিলেন। কিন্তু হঠাৎ সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু পরিবারটিকে অসহায় অবস্থায় ফেলে দেয়। এরপর থেকেই যেনো বিপদ পিছুই ছাড়ে না পরিবারটির। কয়েক মাস আগে তাঁদের বাড়িতে সংঘটিত হয় ডাকাতির ঘটনা। এতে পরিবারের নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট হয়ে যায়। সেই ক্ষতির ধাক্কা সামলে উঠতে না উঠতেই সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় তাঁদের বসতবাড়ি।

একজন ত্যাগী রাজনৈতিক কর্মীর পরিবারের এমন দুর্দশার বিষয়টি জানতে পেরে সহায়তার জন্য এগিয়ে আসেন সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। তিনি বলেন, আমি আমি দলীয় নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষের সুখেদুঃখে পাশে আছি এবং আগামীদিনেও থাকবো ইনশাআল্লাহ। আর এই পরিবারকে প্রয়োজনে আরও সহায়তা দেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ