IMG-LOGO

বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঐক্যবদ্ধ শক্তিকে ধরে রেখে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার আহ্বান এমপি মিলনেরবাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে ঘটনাস্থলেই স্ত্রী নিহতপুঠিয়ায় বেসরকারি ক্লিনিকে অভিযান, জনবল সংকটে একটি বন্ধরাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধনবন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটনসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভাগোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভাতানোরে প্রধান শিক্ষকের ইচ্ছায় চলে স্কুলফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসে আহত ৪‘১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে’মান্দার তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধনসিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছামহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী আলিফ দত্তের হত্যাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে অঙ্গীকার
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘বিশ্ব রাজনীতিতে আজ গভীর সংকট চলছে’

‘বিশ্ব রাজনীতিতে আজ গভীর সংকট চলছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বে নেতৃত্ব স্থানীয় দেশগুলোর মাথাব্যথা বাংলাদেশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিশ্ব রাজনীতিতে আজ গভীর সংকট চলছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে নানা রকম মোড় নিচ্ছে বিশ্বরাজনীতি।

শুক্রবার সকাল ১১টায় আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এখন এই অবস্থায় দেখছি বিশ্বে নেতৃত্ব স্থানীয় দেশগুলোর মাথাব্যথা বাংলাদেশ। কিছু ইন্সিডেন্ট ঘটে, তবে সেটা কি তাদের দেশে ঘটে না। আমাদের এখানে কী হবে সেটা নিয়ে তাদের আগ্রহ বেশি।

কাদের বলেন, এখন জরুরি ভিত্তিতে মিটিং ডাকতে হবে। এখন হঠাৎ হঠাৎ কিছু চলে আসে সে অনুযায়ী সভা করতে হবে। নিয়মকানুন মেনে মিটিং করা।

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বনানীর ঘটনা কে ঘটাল? আমরা কেন ঘটাবো। আমরা প্রার্থীকে প্রার্থী হিসেবে দেখি। আমরা ব্যবস্থা নিচ্ছি। এই ব্যাপারটা নিয়ে তোলপাড়।

তিনি বলেন, আমি গতকাল ব্রিটিশ হাইকমিশনারকে বললাম, তুমি এই শহরে কতদিন আছো? সে বললো তিন মাস। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কতটি বিশৃঙ্খলা দেখেছো। আসলে বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে।

কাদের বলেন, সবার সাথে আলোচনা করলাম তারা কেউই বললো না, তত্ত্বাবধায়ক সরকার দরকার, সংসদ বিলুপ্ত করতে হবে, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীকে তারা পদত্যাগ করতে বলে। তাহলে আলোচনাটা করবে কার সাথে? তখন আর কিছু বলেনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা সংবিধান লঙ্ঘন করতে পারি না। আমাদের নির্বাচন আমরা করবো, সংবিধান অনুযায়ী করবো। একদফা ঘোষণা করার পর থেকে সারাদেশে সহিংসতা শুরু হয়েছে।

তিনি বলেন, কুমিল্লার লাকসাম উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, খুলনায় সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে আজাদ শেখকে হত্যা করলো বিএনপি। হত্যা হচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীরা আর বিএনপি চিরাচরিতভাবে মিথ্যাচার করছে।

দুই দিনের কর্মসূচি সম্পর্কে জানিয়ে তিনি বলেন, আগামী ৩০ তারিখ আমরা তৃণমূল পর্যায়ে বৈঠক করবো গণভবনে। আর রংপুরে ২ তারিখে আমাদের কর্মসূচি অনুষ্ঠিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031