IMG-LOGO

মঙ্গলবার, ২৬ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্রোহী কবির ১২৭তম জন্মদিনের স্মরণেআসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহীর সিটি হাট পরিদর্শন করলেন পুলিশ কমিশনারগন্ধ ভাদালী পাতার বড়ালিবিয়া থেকে আরও ১৭০ বাংলাদেশি দেশে ফিরলেন‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা’“পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী”আমি বাড়ি আসছি মা, তোমাদের সঙ্গে ঈদ করবোনিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩হাম ও উপসর্গে নিয়ে ১৭ জনের মৃত্যুমহাদেবপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহসড়ক দূর্ঘটনায় নিহত ২পোরশায় দুস্থ ও গরিবদের মাঝে আর্থিক সহায়তা বিতরণপ্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মী, বিতরণ করলেন রাসিক প্রশাসকটাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০জন মান্দারনিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ
Home >> জাতীয় >> লিড নিউজ >> ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ বন্ধ করুন: প্রধানমন্ত্রী

ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ বন্ধ করুন: প্রধানমন্ত্রী


ধূমকেতু নিউজ ডেস্ক : বোমা মেরে শিশু হত্যা ও যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধের জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুদ্ধ ও অস্ত্র মানুষের মঙ্গল বয়ে আনে না।

বুধবার রাজধানীর শেরেবাংলানগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শেখ রাসেল দিবসের উদ্বোধনী ও পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একটা যুদ্ধের সময় কী অবস্থা হতে পারে, সেটা তো আমরা আমাদের জীবন দিয়েই দেখেছি। আমি দেখেছি, লাশ পড়ে আছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়। এক বাড়ি থেকে আরেক বাড়ি আমাদের আশ্রয় নিতে হতো। আজকে সারা বিশ্বে যে যুদ্ধ চলছে, কিছুদিন আগে দেখলাম ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। এখন আবার ফিলিস্তিনের ওপর ইসরায়েলের আক্রামণ। ইসরায়েলেও শিশু মারা গেছে, ফিলিস্তিনেও মানুষ মারা গেছে। গতকাল দেখলাম হাসপাতালেও বোমা বিস্ফোরণ করে মানুষ মেরেছে, শিশু মেরেছে। রক্তাক্ত সেই শিশুদের চেহারা। আমি বিশ্ব নেতাদের বলব, যুদ্ধ বন্ধ করুন, অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করুন। যুদ্ধ ও অস্ত্র মানুষের মঙ্গল বয়ে আনে না।

প্রধানমন্ত্রী আরও বলেন, যুদ্ধে সবচেয়ে কষ্ট পায় শিশু আর নারীরা। সন্তান হারা পিতা-মাতা, পিতা-মাতা হারা সন্তান। তাদের যে কী বেদনা, সেটা আমরা জানি। এ জন্য আমরা যুদ্ধ চাই না। যুদ্ধ বন্ধ করার জন্য আহ্বান জানাই। বরং এসব অস্ত্র বানানো এবং অস্ত্র প্রযোগীতায় যে অর্থ ব্যয় হয়, সেই অর্থ সারা বিশ্বের শিশুদের খাদ্য, স্বাস্থ্য এবং তাদের উন্নয়নের জন্য ব্যয় করা হোক সেটাই আমাদের দাবি।

শেখ রাসেলকে স্মরণ করে শেখ হাসিনা বলেন, রাসেলের জীবনে একটা বড় শখ ছিল বড় হয়ে সে আর্মি অফিসার হবে। কিন্তু সেই শখ তো আর পূরণ হয়নি। পঁচাত্তরের ১৫ আগস্ট ঘাতকরা বাবা-মা, ভাই সবাইকে হত্যার পর সব শেষেই রাসেলকে নির্মমভাবে হত্যা করে। তখন আমার ছোট বোন শেখ রেহানা আর আমি বিদেশে ছিলাম। ছয়টি বছর দেশে আসতে পারিনি। আর আমাদের এই হত্যার বিচার চাওয়ার অধিকারও ছিল না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news