IMG-LOGO

সোমবার, ২৫ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা’“পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী”আমি বাড়ি আসছি মা, তোমাদের সঙ্গে ঈদ করবোনিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যুরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩হাম ও উপসর্গে নিয়ে ১৭ জনের মৃত্যুমহাদেবপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহসড়ক দূর্ঘটনায় নিহত ২পোরশায় দুস্থ ও গরিবদের মাঝে আর্থিক সহায়তা বিতরণপ্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭ জন পরিচ্ছন্নতাকর্মী, বিতরণ করলেন রাসিক প্রশাসকটাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ১০জন মান্দারনিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণপবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শুরু, মিনায় লাখো মুসল্লি হাজিরইরান চুক্তিতে ডোনাল্ড ট্রাম্পের সুর বদল, ‘প্রায় চূড়ান্ত’ থেকে এবার ‘তাড়াহুড়া না করার’ নির্দেশপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎমেধা ও যোগ্যতার জয়: রাজশাহী জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের চূড়ান্ত ফলাফল প্রকাশ!
Home >> টপ নিউজ >> রাজশাহী >> “পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী”

“পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী”

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাণী দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

বাণীতে রাসিক প্রশাসক বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমি রাজশাহী মহানগরবাসীসহ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ঈদ মোবারক। পবিত্র ঈদুল আযহা আমাদের আত্মত্যাগ, সহমর্মিতা এবং মহান আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্যের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ:) ও হযরত ইসমাইল (আ:) এর মহান ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক, এই প্রত্যাশা করি। অহংকার স্বার্থপরতা পরিত্যাগ করে সৌহার্দ্য সম্প্রীতি ও ভ্রাতৃত্বের অটুট বন্ধনে ত্যাগ ও পারস্পারিক সহমর্মিতায় গড়ে উঠুক আমাদের রাষ্ট্র ও সমাজ।

বাণীতে তিনি আরো উল্লেখ করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ১২ ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণে নির্দেশনা দিয়েছেন। আমরা ৬ থেকে ৮ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি।

আমাদের প্রিয় রাজশাহী মহানগরীকে পরিস্কার-পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে আমাদের সকলের নাগরিক দায়িত্ব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মহানগরবাসীর আন্তরিক সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।

রাজশাহী সিটি কর্পোরেশন প্রথমবারের মতো নগরবাসীর মাঝে কোরবানির মাংস সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশবান্ধব পচনশীল ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করা হচ্ছে। পাশাপাশি কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় লবণ প্রদান, যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে সহযোগিতা এবং ঈদে ঘরমুখো ট্রেন যাত্রীদের সহায়তায় বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আসুন, ঈদের আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করি এবং অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াই। মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন। প্রিয় মহানগরবাসীসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি। সবাইকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news