IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাজেলা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ৫০টি ফোন ফিরে পেলেন প্রকৃত মালিক১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দনাচোল উপজেলায় সনসবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাছের চারা বিতরণপুঠিয়ায় সড়ক দুর্ঘটনা মটর সাইকেল আরোহী নিহতচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধনবাগমারায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণপোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতআরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারজিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে মোজতবা খামেনি যে বার্তা দিলেনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্টবাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে বাক বিতণ্ডাবাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভ
Home >> জাতীয় >> লিড নিউজ >> আজ দুর্গাপূজার মহাসপ্তমী

আজ দুর্গাপূজার মহাসপ্তমী

ধূমকেতু নিউজ ডেস্ক : সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহাসপ্তমী আজ। শনিবার সকাল ৬টা ১০ মিনিটে থেকে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এছাড়াও চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজা, দেবী-দর্শন, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণের মাধ্যমে দিনব্যাপী চলেবে পূজার আনুষ্ঠানিকতা। এভাবে উৎসব চলবে আগামী মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জন পর্যন্ত।

ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুক্রবার সূচনা হয় দুর্গোৎসব। এদিন সনাতন ধর্মাবলম্বীদের দুর্গতিনাশিনী দেবীর অধিষ্ঠান, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।

সর্বজনীন পূজা আয়োজকরা জানান, শাস্ত্রমতে মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে (ষোল উপাদানে) দেবীর পূজা হবে। সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হবে। একই সঙ্গে দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করবেন ভক্তরা। এ সময় পূজারীরা প্রতিমার সামনে বসে মায়ের মুখ দর্শন করবেন।

আগামী রোববার (২২ অক্টোবর) অষ্টমী, সোমবার (২৩ অক্টোবর) মহানবমী এবং মঙ্গলবার (২৪ অক্টোবর) দশমীর মাধ্যমে বিদায় নেবেন দুর্গা দেবী।

দেবী আগমনের ঘণ্টা বাজে মহালয়াতে, বিজয়া দশমী দেবী দুর্গাকে বিদায় জানানোর দিন। এই দিনটি শেষ হয় মহা-আরতির মাধ্যমে। এর মধ্য দিয়ে দুর্গাপূজার সব কার্যক্রম সম্পন্ন হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বলছে, গত বছর সারাদেশে দুর্গাপূজার মণ্ডপের সংখ্যা ছিল ৩২ হাজার ১৬৮। এবার এ সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৪০৮। ঢাকা মহানগরে পূজার সংখ্যা ২৪৫, গত বছর ছিল ২৪২। বর্তমান সরকার রাষ্ট্রীয় দায়িত্বে আসার পর প্রতিবছর ধারাবাহিকভাবে পুজোর সংখ্যা বেড়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930