ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর পুলিশ সুপার, জনাব মোহাম্মদ নাঈমুল হাছান আইসিটি শাখার উদ্ধারকৃত ৫০ টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিলেন।
আজ ২৭ জুলাই সকাল সাড়ে ১০ টাই পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে এক অনুষ্ঠানে মোবাইল ফোন গুলো প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ।
রাজশাহী জেলার ৮টি থানায় ফোন হারানো ৫০ ব্যক্তি বিভিন্ন সময় সাধারণ ডায়েরি করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার, কার্যালয়ের আইসিটি শাখা, রাজশাহী ৫০ টি মোবাইল ফোন উদ্ধার করেন।
উল্লেখ্য, ৫০ টি মোবাইল ফোনের মধ্যে ভিভো ১০ টি, স্যামস্যাং ০৯ টি, শাওমি ০৮ টি, রিয়েলমি ০৯ টি, ইনফিনিক্স ০২ টি, আইটেল ০২ টি, টেকনো ০৩টি, ওপ্পো ০৩ টি ,ওয়ান প্লাস ১টি, নোকিয়া ০১ টি, ও হুনোর ০২ টি।
রাজশাহী জেলার মিডিয়ার মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার, জনাব সাবিনা ইয়াসমিন বলেন, প্রকৃত মালিকের নিকট উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। আমি মনে করি, এই সাফল্যের পরিধি আগামীতে আরও বিস্তৃত হবে।
হারানো ফোন ফিরে পেয়ে মোবাইল ফোনের মালিকগণ অনেক খুশি। তাঁরা রাজশাহী জেলা পুলিশের এই ভালো কাজের ভূয়শী প্রশংসা করেন। তাঁরা বিশ্বাস করেন রাজশাহী জেলা পুলিশ আগামীতেও এভাবে জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে যাবে।
এ সময় তাঁরা রাজশাহী জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।


