IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> জাতীয় >> টপ নিউজ >> পূজামণ্ডপে স্থায়ী পুলিশ না দেয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

পূজামণ্ডপে স্থায়ী পুলিশ না দেয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

ধূমকেতু নিউজ ডেস্ক : আসন্ন দুর্গাপূজায় পূজামণ্ডপের নিরাপত্তায় স্থায়ী পুলিশ-আনসার না দেয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। সোমবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার বলেন, ‘আসন্ন শারদোৎসবে পূজামণ্ডপের নিরাপত্তায় স্থায়ী পুলিশ-আনসার না দেয়ার সিদ্ধান্তে পূজা কমিটিগুলো উদ্বিগ্ন এবং সনাতন সম্প্রদায়ের জনগণ আরও শঙ্কিত। প্রতি বছর শারদোৎসব চলাকালীন পূজামণ্ডপের পাহারায় স্থায়ীভাবে ৪-১০ জন পুলিশ-আনসার এবং ৫-১০ জন ভিডিপি নিয়োগ দেয়া হতো। কিন্তু এবার শুধু টহলের ব্যবস্থা করা হয়েছে। এতে নিরাপত্তা কতটুকু হবে তা সবাইকে ভাবিয়ে তুলছে। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য জোর দাবি জানাচ্ছি।’

তিনি বলেন, ‘হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতে এদেশ স্বাধীন হলেও মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ চেতনা বারবার প্রতিক্রিয়াশীল গোষ্ঠী দ্বারা বাধাগ্রস্ত হচ্ছে। বর্তমান সরকার মৌলবাদী গোষ্ঠীর উত্থান আপাতত সামাল দিতে পারলেও তাদের গোপন কার্যক্রম এখনো চলছে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, করোনা দুর্যোগের কারণে এবার কর্মসূচি সংক্ষিপ্ত করেছে মহানগর ও আঞ্চলিক পূজা কমিটিগুলো। পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে স্বাস্থ্যবিধি মেনে। জৌলুসপূর্ণ আলোকসজ্জা, মণ্ডপের সাজসজ্জা, থিম, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি প্রতিযোগিতা, সাউন্ড সিস্টেম বর্জন করা হবে এবং এগুলো থেকে যে অর্থ সাশ্রয় হবে তা করোনায় ক্ষতিগ্রস্ত গরিব ও অনাথালয়ে বিতরণ করা হবে।

পূজামণ্ডপ ও বিসর্জন অনুষ্ঠানে লোকসমাগম না করতে নিরুৎসাহিত করা হয়েছে এবং ভক্ত ও দর্শনার্থীরা যাতে সুরক্ষিত থাকেন তার জন্য সবার প্রতি ২৬ দফা নির্দেশনা দিয়ে লিফলেট প্রচার করা হবে।

পরিষদের নেতারা মনে করেন, মানুষ আবার ঘুরে দাঁড়াবে, করোনা জয় করে আগামী বছর আনন্দ-উদ্দীপনায় এ উৎসব সবার অংশগ্রহণের মাধ্যমে পালন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news