ধূমকেতু প্রতিবেদক : ‘মালিক শ্রমিক ভাই ভাই সোনার বাংলা গড়তে চায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘মহান মে দিবস ২০২৬’ উপলক্ষে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সভায় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল,
এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি সাইদুর আলম, আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আশিকুর হাসান (সুমন), সহ সাধারণ সম্পাদক-২ আরিফুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন খান (জনি), কোষাধাক্ষ সাইদুল ইসলাম (বাবু) দপ্তর সম্পাদক কামাল উদ্দিন, প্রচার সম্পাদক শাহজাহান আলী (সেন্টু), সদস্য ইমন প্রমুখ।
অনুষ্ঠান শেষে সদস্যদের পরিবারের মাঝে মৃত্যুকালীন ভাতার চেক প্রদান করা হয়।



