IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল যাবে না’মোহনপুর খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণতানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে টাকা আদায়ের অভিযোগপাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে, সংসদে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদনন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতিমুলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩জেলা তাঁতী দলের পক্ষ থেকেজেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদানইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন প্রতিনিধিরাপোরশায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতারমান্দায় মহাসড়ক অবরোধ তিন চালকের বিরুদ্ধে মামলাঅধিক মুনাফার লোভে তেল মজুদ মহাদেবপুরে বন্ধ পাম্পে মিলল৩ হাজার ৯শ লিটার ডিজেলনন্দীগ্রামে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারহড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকসিংড়ায় এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি১৫০ বিঘা জমির ধান নিয়ে বিপাকে কৃষকরামহাদেবপুর প্রেসক্লাবের সভা ওবনভোজন অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইউক্রেনে একতা দিবস উদযাপন

ইউক্রেনে একতা দিবস উদযাপন

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনের প্রতিরোধ নেতা দেশটির নাগরিকদের বুধবার “একতা দিবস” উদযাপনের আহবান জানিয়েছেন।

শেষ পর্যন্ত যে কোন সময় রাশিয়ার বিধ্বংসী হামলার আশঙ্কা এখনো রয়েছে, ওয়াশিংটনের এই সতর্কতার মধ্যে একতা দিবস উদযাপনের ঘোষণা দেয়া হলো।

যথাসম্ভব ১৬ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে-মার্কিন প্রতিবেদনে এ কথা উল্লেখ করার পর দেশের নাগরিকদের মধ্যে দেশাত্মবোধক চেতনা জাগ্রত করার লক্ষ্যেই প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি একতা দিবসের জন্য এই তারিখটি বেছে নেন।

নৌ শক্তি বৃদ্ধি এবং শক্তিশালী আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সমর্থনসহ ইউক্রেন সীমান্তে ১ লাখের বেশী সৈন্য মোতায়েনের ঘটনায় ব্যাপক কূটনৈতিক তৎপরতা শুরু হয়। মঙ্গলবার সমস্যার সমাধানে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের পর মস্কো বলেছে, তারা কিছু সৈন্য প্রত্যাহার শুরু করেছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন যে যাচাইযোগ্য প্রত্যাহারের মাধ্যমে রাশিয়াকে তার সদিচ্ছার প্রমাণ দিতে হবে। এর আগে বাইডেন কিয়েভ থেকে ওয়াশিংটন দূতাবাস গুটিয়ে ফেলতে এবং মার্কিন নাগরিকদের ইউক্রেন ত্যাগের নির্দেশ দিয়েছিলেন।

সংকটের ব্যাপারে এক ভাষণে বাইডেন বলেছেন, “বিশ্লেষকরা ইঙ্গিত দিয়েছেন যে তারা একটি হুমকিপূর্ণ অবস্থানে রয়েছে। যা ঘটছে সেটা কোন বিষয় নয়, যুক্তরাষ্ট্র এ বিষয় প্রস্তুত রয়েছে। আমরা কূটনীতির জন্য প্রস্তুত রয়েছি।”

“শক্তিশালী অবরোধের” কথা উল্লেখ করে বাইডেন বলেন, “ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ব্যাপারে আমরা যথাযথ জবাব দিতে প্রস্তুত, এখনো সে পরিস্থিতির যথেষ্ট আশঙ্কা রয়েছে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031