IMG-LOGO

শনিবার, ২৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কারাগারে চিত্রনায়িকা পূজা চেরির বাবাইসলামাবাদ যাবেন মার্কিন আলোচকরাগণভোটের রায় বাস্তবায়ন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে রাজশাহীতে ১১ দলীয় জোটের গণমিছিলগোমস্তাপুর জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নত মানের খাবার পরিবেশনশ্রীলংকার কাছে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ মেয়েরামান্দায় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে সুধী সমাবেশগোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওটি চালুর উদ্যোগ নিতে সংসদ সদস্যের নির্দেশমান্দায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলাচাল আত্মসাতের দায়ে জরিমানা: ২৪৭ নারীকে দ্বিগুণ অর্থ ফেরত দিলেন ইউপি চেয়ারম্যানমসজিদের ওয়াল ভেঙে রাস্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাড়ি নির্মাণের অভিযোগমোহনপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশমান্দায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণেরমান্দায় মহান মে দিবস উদযাপনের প্রস্তুতিমুলক সভা‘জামায়াত আমির ও তার দল কখনোই সুষ্ঠু চিন্তা করেন না’উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর
Home >> প্রবাস >> টপ নিউজ >> ইসলামাবাদ যাবেন মার্কিন আলোচকরা

ইসলামাবাদ যাবেন মার্কিন আলোচকরা

ইসলামাবাদ যাবেন মার্কিন আলোচকরা

ইসলামাবাদ যাবেন মার্কিন আলোচকরা

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন আলোচকদের শনিবার পাকিস্তান যাওয়ার কথা রয়েছে কিন্তু ইরান বলছে, তাদের কর্মকর্তাদের যুদ্ধ শেষ করার লক্ষ্যে আমেরিকানদের সঙ্গে বৈঠক করার কোনো পরিকল্পনা নেই।

হোয়াইট হাউজ জানিয়েছে, ইসলামাবাদে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে কথা বলার জন্যে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের শনিবার সকালে (ওয়াশিংটন ডিসির সময়) রওনা হওয়ার কথা রয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সাংবাদিকদের বলেছেন, ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ভালো একটি চুক্তি করার’ সুযোগ রয়েছে।

তিনি বলেন, “ইরান জানে, বিচক্ষণতার সঙ্গে বেছে নেওয়ার জন্য তাদের সামনে এখনও একটি খোলা জানালা রয়েছে। তাদের যা করতে হবে তা হল অর্থপূর্ণ ও যাচাইযোগ্য উপায়ে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করা।”

আরাকচি শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। কিন্তু ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক্স এ এক পোস্টে জানিয়েছেন, ইরানি কর্মকর্তারা মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা করেননি আর তেহরানের উদ্বেগগুলো মধ্যস্থতাকারী পাকিস্তানকে জানানো হবে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরান কার্যকরভাবে হরমুজ প্রণালি বন্ধ করে রেখেছে। বিশ্বের ২০ শতাংশ তেল সরবরাহের এই জলপথটি বন্ধ থাকায় ও ইরানি নৌবন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্র অবরোধ আরোপ করে রাখায় ওয়াশিংটন ও তেহরান একটি ব্যয়বহুল অচলাবস্থার মধ্যে আছে।

নবম সপ্তাহে প্রবেশ করা ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম অনেক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে আছে, এতে মুদ্রাস্ফীতি বাড়ছে আর বৈশ্বিক প্রবৃদ্ধির সম্ভাবনা ম্লান হচ্ছে।

শুক্রবার ট্রাম্প রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের দাবিগুলো পূরণ করার জন্য ইরান একটি প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছে, তবে প্রস্তাবটিতে কী আছে তা তার জানা নেই।

ওয়াশিংটন কার সঙ্গে আলোচনা করছে তা জানাতে রাজি হননি তিনি। শুধু বলেছেন, “আমরা তাদের সঙ্গেই আলোচনা করছি যারা এখন দায়িত্বে আছেন।”

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, সম্প্রতি ইরানি পক্ষের দিক থেকে কিছু অগ্রগতি লক্ষ্য করেছে যুক্তরাষ্ট্র আর এই সপ্তাহান্তে আরও অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে। ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স পাকিস্তানে যাওয়ার জন্য তৈরি হয়ে আছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি এক্স এ এক পোস্টে জানিয়েছেন, তিনি পাকিস্তানের পর ওমান ও রাশিয়া সফরে যাবেন।

শুক্রবার ইসলামাবাদের সেরেনা হোটেলে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন আরাকচি। এই হোটেলেই মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে প্রথম সরাসরি শান্তি বৈঠকটি হয়েছিল।

পাকিস্তানের সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, মার্কিন লজিস্টিক ও নিরাপত্তা দলগুলো ইতোমধ্যেই ইসলামাবাদে অবস্থান করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ