IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইউক্রেন সীমান্তে রাশিয়ার তেলের ডিপোতে আগুন

ইউক্রেন সীমান্তে রাশিয়ার তেলের ডিপোতে আগুন

ধূমকেতু নিউজ ডেস্ক : এবার ইউক্রেন সীমান্তের কাছে রাশিয়ার একটি তেলের ডিপোতে আগুন লেগেছে। রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, শুক্রবার সকালে বেলগোরদ শহরে তেলের ডিপোতে আগুন ছড়িয়ে পড়ে।

রাশিয়ার অভিযোগ, ইউক্রেনের হেলিকপ্টার হামলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ইউক্রেনে সচরাচর রুশ হামলার ঘটনা ঘটলেও রাশিয়ায় পাল্টা হামলা তেমন একটা দেখা যায় না। এ হামলায় দায় স্বীকার করেনি ইউক্রেন।

যে ডিপোতে আগুন লেগেছে, ইউক্রেন সীমান্ত থেকে তা মাত্র ৩৫ কিলোমিটার দূরে। ফটো ও ভিডিও দেখে এটা নিশ্চিত হওয়া গেছে যে, স্থানীয় সময় ভোর ৬টার দিকে এ আগুন লাগে।

বিবিসি জানিয়েছে, বেলগোরদ শহরের আঞ্চলিক গভর্নর অভিযোগ করেছেন, সামরিক হেলিকপ্টার দিয়ে ওই তেলের ডিপোতে হামলা চালিয়েছে ইউক্রেন।

গভর্নর ভিয়াচেসলভ গ্লাদকভ তার টেলিগ্রাম চ্যানেলে বলেন, ‘শুক্রবার ভোরে যে আগুন লেগেছে, তা ইউক্রেনের দুই হেলিকপ্টার হামলায় ঘটেছে।’

তিনি জানান, হামলার জেরে অন্তত দু’জন আহত হয়েছেন। তবে তারা গুরুতর আহত নন।

গভর্নর গ্লাদকভ জানান, আগুন নেভাতে কাজ করছেন অগ্নিনির্বাপন কর্মীরা। তেলের ডিপোর আশপাশের এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।

এর দুই দিন আগে ওই এলাকার একটি অস্ত্র কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news