IMG-LOGO

শুক্রবার, ১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকধ্বংসের দ্বারপ্রান্তে থাকা মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই : পান্না।‘শেয়ারবাজার লুটপাটের কোনো সুযোগ থাকবে না’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে পরকীয়ার জেরে মাছচাষীকে কুপিয়ে হত্যা, দম্পত্তি আটক

রাণীনগরে পরকীয়ার জেরে মাছচাষীকে কুপিয়ে হত্যা, দম্পত্তি আটক

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগর উপজেলার দেউলা গ্রামের রতন সরকার (৪২) নামের এক মাছ চাষিকে পরকীয়ার জের ধরে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে।

শনিবার (২ এপ্রিল) দিবাগত মধ্যরাতে এ হত্যাকান্ড সংঘটিত হয়। নিহতন রতন সরকার দেউল গ্রামের মৃত রবীন্দ্রনাথ সরকারের ছেলে। এঘটনায় পুলিশ সুশিল চন্দ্র (৫২) ও তার স্ত্রী মাধবী রাণী (৪২) কে আটক করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ শাহিন আকন্দ জানান, নিহত রতন সরকার মাছের ব্যবসা করতো। তার দুটি পুকুর আছে। শনিবার দিবাগত মধ্যরাত পর্যন্ত সে পুকুর থেকে বাড়ী না আসায় পরিবারের লোকজন ও গ্রামবাসী তাকে খুজতে বের হয়। পরে বাড়ীর অদুরে সুশিল চন্দ্রের বাড়ীর কাছে তার রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে মৃত্য ঘোষণা করেন চিকিৎসকরা।

তিনি জানান, পুলিশ রোববার সকালে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত আছে। এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ দেউলা গ্রামের সুশিল চন্দ্র ও তার স্ত্রী মাধবীরাণীকে আটক করেছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে অফিসার ইনচার্জ আরও জানান, দীর্ঘ ১৫ বছর ধরে সুশিলের স্ত্রীর সাথে পরকীয়ায় লিপ্ত ছিলো রতন সরকার। এসব নিয়ে গ্রামে বেশ কয়েকবার বৈঠকও হয়েছে। হত্যাকান্ডের ঘঁটনায় নিহতের ছোট ভাই অসিত সরকার বাদী হয়ে রাণীনগর থানায় হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় সুশিল ও মাধবীকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930