IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলনমোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মিলননিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমনচাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু‘শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়’চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানা
Home >> টপ নিউজ >> প্রবাস >> একদিনে করোনা সোয়া ৮ লাখ শনাক্ত

একদিনে করোনা সোয়া ৮ লাখ শনাক্ত

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ১৮ হাজার ২১৮ জন। অপরদিকে একদিনে দুই হাজার ২১৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া একদিনে ৮ লাখ ৭২ হাজার ২১৪ জন সুস্থ হয়েছেন।

বিশ্বে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ১ হাজার ৭৯৬ জনে। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা রোগী শনাক্তের সংখ্যা ৪৯ কোটি ৮৫ লাখ ৭০ হাজার ৯ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে থেকে ৪৪ কোটি ৩ লাখ ৫ হাজার ১৩০ জন সুস্থ হয়ে উঠেছেন।

রোববার করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

এদিকে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এখন পর্যন্ত শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৫৫ জন। এ নিয়ে দেশটিতে মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ কোটি ২০ লাখ ৫৩ হাজার ২৪২ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ১২ হাজার ১৩১ জন। এছাড়া মোট ৭ কোটি ২৫ লাখ ৮২ হাজার ৯০৬ জন সুস্থ হয়েছেন।

ভারতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬২৭ জনের। আর ৯ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ কোটি ৩০ লাখ ৩৪ হাজার ৮৪৪ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ২১ হাজার ৬৯৫ জন। দেশটিতে করোনা থেকে সেরে উঠেছেন ৪ কোটি ২৫ লাখ ১ হাজার ১৯৬ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031