IMG-LOGO

শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মার্ক এঞ্জেলো রিভার আওয়ার্ডপাওয়ায় গবেষক মাহবুব সিদ্দিকী সংবর্ধনারাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিতভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে আম ব্যবসায়িদের মারধরের ঘটনায় আটক-১০সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে অভিযানগোমস্তাপুরে আম ব্যবসায়িদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন‘আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না’নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষকসিরাজগঞ্জ শহরের সয়াধানগড়ায় নিজের হাতে লাগানো গাছের সাথে আবুল কালাম আজাদনওগাঁর রানীনগরে এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই: জুয়ার দেনা মেটাতে কর্মচারীদেরই ছক, গ্রেপ্তার ৬বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি–সুবর্ণজয়ন্তী,বিশ্ব শিশু সপ্তাহ সমাপনীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রকুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরাজার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জী
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভারতের উত্তর প্রদেশে বজ্রপাত ও বাড়ি ধসে ৩৬ জনের মৃত্যু

ভারতের উত্তর প্রদেশে বজ্রপাত ও বাড়ি ধসে ৩৬ জনের মৃত্যু

বজ্রপাত, বজ্রপাতে মৃত্যু

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : বৈরি আবহাওয়ার কারণে ভারতের উত্তরাঞ্চলে রাজ্য উত্তর প্রদেশে গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বজ্রপাতেই মৃত্যু হয়েছে ১২ জনের এবং ২৪ জনের মৃত্যু হয়েছে ঘরবাড়ি ধসে। আগামী কয়েক দিন আরও বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাতও হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রাজ্যে গত পাঁচদিনে বজ্রাঘাতে ৩৯ জনের মৃত্যু হয়েছে। বজ্রপাত থেকে জনগণ নিজেদের কীভাবে রক্ষা করবে- এ বিষয়ে নির্দেশনা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

জুন থেকে সেপ্টেম্বরের এই সময়টায় ভারতে বর্ষা মৌসুম। এসময় বজ্রপাতের বিষয়টি লক্ষ্য করা যায়। তবে গত কয়েক বছর ধরে বজ্রাঘাতে মৃত্যুর হার বাড়ছে ভারতে।

বিশেষজ্ঞরা বলছেন, বন উজাড়, জলাশয়ে কমে যাওয়া, দূষণসহ জলবায়ু পরিবর্তনের প্রভাবে বজ্রপাতের ঘটনা বাড়ছে। গত এক বছরে ভারতে বজ্রপাতের হার বেড়েছে ৩৪ শতাংশ। ফলে মৃত্যুও বাড়ছে। ভারতে প্রতিবছর শুধু বজ্রাঘাতেই মারা যান আড়াই হাজারের বেশি মানুষ।

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রয়াগরাজ শহরে বন্ধুর বাড়ির ছাদে ওঠার পর বজ্রপাতে মোহাম্মদ উসমান নামে ১৫ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়। তার বন্ধু আজনানও বজ্রপাতে আহত হন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উসমানের বাবা মোহাম্মদ আইয়ুব বলেন, তারা ছাদে ওঠার পরপরই বজ্রপাত আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তার ছেলের মত্যু হয়েছে বলে জানান তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে বজ্রপাতের ঘটনাও বাড়ছে। গত বছরের তুলনায় চলতি বছর ভারতে বজ্রপাত ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর আগে ২০১৬ সালে ভারতে বজ্রপাতের কারণে ১ হাজার ৪৮৯ জনের মৃত্যু হয়। অপরদিকে গত বছর এই সংখ্যা ছিল ২ হাজার ৮৬৯। সূত্র- আল জাজিরা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930