IMG-LOGO

শনিবার, ৩০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকীতে ছাত্রদলের রক্তদান কর্মসূচিমহাদেবপুরে পারিবারিক বিরোধে দুইভাইকে মারপিটের অভিযোগবাগামারায় শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতসিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজিশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষেরাজশাহীতে পতাকা উত্তোলনঈদে বিনামূল্যে চামড়া ছাড়ানো ও সংরক্ষণেবাঘায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগকুষ্টিয়ায় অটোরিকশা-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধেরকুষ্টিয়ায় সন্তানকে নদীতে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা, মা জীবিত উদ্ধার, নিখোঁজ শিশুএবার কানাডার বিশ্বকাপ দল ঘোষণাজিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানআজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীলাউয়াছড়ায় তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধহামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যুতানোরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যাবাগমারায় মবের কবলে মাছ ব্যবসায়ী, পুলিশের সামনেই ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর
Home >> টপ নিউজ >> বিনোদন >> ৮০-তে পা দিলেন অমিতাভ বচ্চন

৮০-তে পা দিলেন অমিতাভ বচ্চন

ধূমকেতু নিউজ ডেস্ক : ৮০ বছরে পা দিলেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। বিশেষ এদিনটিতে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তার কোটি ভক্তের ভালোবাসা আর শ্রদ্ধায় ভেসে যাচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বিগ বিকে নানাভাবে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

অমিতাভ বচ্চন ১৯৪২ সালের ১১ অক্টোবর ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রখ্যাত কবি হরিবংশ রাই বচ্চন ও মা তেজি বচ্চন। ২৬ বছর বয়সে কলকাতার ‘ব্ল্যাকার অ্যান্ড কোং’ জাহাজ কোম্পানির ৩০০ রুপি বেতনের চাকরি ছেড়ে মুম্বাই পাড়ি জমান তিনি। তার লক্ষ্য ছিল— যেভাবেই হোক বড় পর্দার হিরো হবেন। ১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন অমিতাভ।

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো—‘বাবুর্চি’, ‘আনন্দ’, ‘গুড্ডি’, ‘সওদাগর’, ‘দিওয়ার’, ‘শোলে’, ‘ডন’, ‘সুহাগ’, ‘লাওয়ারিশ’, ‘দো আনজানে’, ‘অমর আকবর অ্যান্থনি’, ‘সিলসিলা’, ‘শাহেনশাহ’, ‘ব্ল্যাক’, ‘সরকার’, ‘অগ্নিপথ’, ‘বুম’, ‘বাগবান’, ‘নিঃশব্দ’, ‘পা’ প্রভৃতি।

ভারতীয় সিনেমায় অবদানের জন্য অসংখ্য সম্মাননা পেয়েছেন অমিতাভ বচ্চন। ‘অগ্নিপথ’ (১৯৯০), ‘ব্ল্যাক’ (২০০৫), ‘পা’ (২০০৯), ‘পিকু’ (২০১৫) সিনেমার জন্য সেরা অভিনেতা বিভাগে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। পদ্মশ্রী (১৯৮৪), পদ্মভূষণ (২০০১), পদ্মবিভূষণ (২০১৫) পুরস্কারও জমা পড়েছে তার প্রাপ্তির ঝুলিতে। তা ছাড়াও অসংখ্যা সম্মাননা পেয়েছেন এই শিল্পী।

রুপালি পর্দার এই নায়ক রাজনীতিতেও যোগ দিয়েছিলেন। ১৯৮৪ সালে তাদের অনেক দিনের পারিবারিক বন্ধু রাজীব গান্ধীর সমর্থনে অমিতাভ অভিনয় থেকে সংক্ষিপ্ত বিরতি নিয়ে রাজনীতিতে নাম লেখান। এলাহাবাদ লোকসভা আসনের জন্য উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এইচ এন বহুগুনার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ান এবং সাধারণ নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়লাভ করেন। তবে তার রাজনৈতিক জীবন সংক্ষিপ্ত ছিল; তিন বছর পর পদত্যাগ করেন তিনি।

রুপালি পর্দার মতো ব্যক্তিগত জীবনেও সফল অমিতাভ বচ্চন। ১৯৭৩ সালের ৩ জুন বাঙালি অভিনেত্রী জয়া ভাদুড়ীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। দীর্ঘ দাম্পত্য জীবনে এখনো বলিউডের আইকনিক দম্পতি তারা। তাদের শ্বেতা নন্দা ও অভিষেক বচ্চন নামে দুই সন্তান রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ