IMG-LOGO

শনিবার, ২৫ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় মতবিনিময় ও কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিতবাগমারায় ক্যান্সার আক্রান্ত তৃণমূল বিএনপি কর্মী আশরাফুলের খোঁজ নিলেন অধ্যাপক কামাল হোসেনঅপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত চান ছাত্রদল নেতাশিক্ষার্থীরা যেন মাদকাসক্ত না হয় সেদিকে খেয়াল রাখুন: মিনুমান্দায় বানিসর বাজার বণিক সমিতির নির্বাচনবাগমারার ভবানীগঞ্জে সাবেক মেয়র আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলনতানোরে কোমর বেঁধে চলছে আমন রোপণে কাজপোরশায় পুকুরে শিশুর মর্মান্তিক মৃত্যুক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণরাজশাহীর পবায় জমি-সংক্রান্ত বিরোধে নারী নিহত, অভিযুক্তের বাড়িতে আগুনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদশিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- নরেন্দ্র মোদী সরকারের স্পষ্ট ঘোষণাপদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনতানোরে শিক্ষার্থীদের জলবদ্ধতায় চরম ভোগান্তি
Home >> টপ নিউজ >> প্রবাস >> ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা হতে পারে

২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা হতে পারে

ধূমকেতু নিউজ ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারে মরিয়া দেশটির শাসকেরা। কিছু দিন আগে তাকে গ্রেপ্তার করার জন্য লাহোরের বাসায় গেলেও ইমরান খানকে খুঁজে পায়নি পুলিশ। তখনই পুলিশ জানিয়ে এসেছিলো, আবারও ফিরে আসবেন তারা ইমরানকে গ্রেপ্তার করতে। আর তেমন আভাসই দিয়েছে পাকিস্তানের শীর্ষ স্থানীয় গণমাধ্যমগুলো।

জিও নিউজ বলছে, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার হতে পারেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। একাধিক সূত্রের বরাত দিয়ে সোমবার রাতে পাকিস্তানের জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তারে এবার মরিয়া পুলিশ। ইমরানকে গ্রেপ্তারের উদ্দেশ্যে গতকালই ইসলামাবাদ থেকে পুলিশের একটি দল হেলিকপ্টারে করে লাহোরে যায়। তারা লাহোর পুলিশের সঙ্গে বৈঠক করেছে।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ইমরানকে গ্রেপ্তারে ইসলামাবাদ পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করবে লাহোর পুলিশ। ইসলামাবাদ পুলিশ যাতে কোনো বাধাবিঘ্ন ছাড়াই ইমরান খানের জামান পার্কের বাসায় যেতে পারে, তা লাহোর পুলিশ নিশ্চিত করবে। এবার কোন ভুল চায় না কেন্দ্র।

তবে ইসলামাবাদ পুলিশ জামান পার্কে যাওয়ার আগে তারা ইমরানের প্রধান নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করবে। কারণ, ইমরান খান যাতে স্বেচ্ছায় পুলিশের সঙ্গে যেতে রাজি হয়, সেই চেষ্টা করবেন তারা। ইমরান খানকে লুকিয়ে না রাখার অনুরোধও জানিয়েছে ইসলামাবাদ পুলিশ।

এক নারী বিচারক ও পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের হুমকি দেয়ার অভিযোগে হওয়া মামলায় ইমরান খানের বিরুদ্ধে সোমবার নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত অজামিনযোগ্য এই পরোয়ানা জারি করেন।

সূত্র: জিও নিউজ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930