IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> দিল্লির রাজপথে বিক্ষোভের দিন উত্তপ্ত লোকসভা

দিল্লির রাজপথে বিক্ষোভের দিন উত্তপ্ত লোকসভা

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতীর সংসদের গ্রীষ্মকালীন অধিবেশনের প্রথম দিন সোমবার (২০ জুলাই) লোকসভার কার্যক্রম চার দফা মুলতবি করা হয়। নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং রাম মন্দিরে অনুদান আত্মসাতের অভিযোগে তদন্তের দাবিতে বিরোধী সদস্যরা স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করলে এই অচলাবস্থার সৃষ্টি হয়।

সকাল ১১টায় অধিবেশন শুরু হতেই বিরোধী দলীয় সদস্যরা স্লোগান দিতে শুরু করেন। এ সময় প্রশ্নোত্তর পর্ব চলছিল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে লোকসভার স্পিকার ওম বিড়লা অধিবেশন দুপুর ১২টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।

এ সময় প্রয়াত ছয়জন সাবেক সাংসদের প্রতি শোকপ্রস্তাব পাঠ করা হচ্ছিল। সেই সময়ও দুই সদস্যের স্লোগান দেওয়ার ঘটনায় আপত্তি জানিয়ে স্পিকার বলেন, এ ধরনের আচরণ সংসদীয় রীতিনীতির জন্য ভালো দৃষ্টান্ত নয়।

দুপুর ১২টায় অধিবেশন পুনরায় শুরু হলেও বিরোধী সদস্যদের বিক্ষোভ অব্যাহত থাকায় আবারও কার্যক্রম ১২টা ৩০ মিনিট পর্যন্ত মুলতবি করা হয়।

তবে কার্যক্রম মুলতবি হওয়ার আগে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল একটি বিল উত্থাপন করেন। বিলটির উদ্দেশ্য হলো অধ্যাদেশের পরিবর্তে আইন প্রণয়নের মাধ্যমে ভারতের প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা ৩৪ থেকে বাড়িয়ে ৩৮ জনে উন্নীত করা

সূত্র: এএনআই

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31