IMG-LOGO

রবিবার, ১৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ দিন হলো বহির্বিভাগ বন্ধ, চরম দুর্ভোগে রোগীরাগোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনগোমস্তাপুরে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধনপ্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাসিকের বৃক্ষরোপণ কর্মসূচিচাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন‘প্রস্তাবিত বাজেট মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে সক্ষম নয়’মহাদেবপুরে অটোরিকসার সাথে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যুনারী নির্যাতন, মহাদেবপুরে বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরযে বাজেটে ট্যাক্স কমানো হয়, সে বাজেটও বিরোধী দল মানে নাপোরশায় বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিতআসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৫চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে নদী পথে নৌকাযোগে ১৫ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবিচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬৫ ইয়াবাসহ আটক ৪, প্রাইভেটকার জব্দমোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনাগোদাগাড়ীতে বিএনপি নেতা বাবুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> বিনোদন >> আমিরের ওপর কেন ক্ষেপলেন মাধুরী

আমিরের ওপর কেন ক্ষেপলেন মাধুরী

ধূমকেতু নিউজ ডেস্ক : ‘দিল’ ছবি দিয়ে আমির খান ও মাধুরী দীক্ষিত এক সঙ্গে কাজ করা। ছবির সেটেই তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। শুটিংয়ের মধ্যে মাধুরীর সঙ্গে মজা করতেন আমির। নায়িকাকে আমির জানান, তিনি নাকি হাতের রেখা দেখে ভবিষ্যৎ নির্ধারণ করতে পারেন। মাধুরীও হাত বাড়িয়ে দেন। মজার ছলে হাতে থুথু দেন আমির; আর এই কারণেই ‘পারফেকশনিস্টের’ সঙ্গে সম্পর্কে ফাটল ধরে।

‘দিল’ ছবির পরিচালক ছিলেন ইন্দ্র কুমার। ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিল’ ছবিতে আমির এবং মাধুরীর সম্পর্কের রসায়ন দর্শকের মনে ধরে। পর্দার নেপথ্যেও তাদের সম্পর্ক মজবুত ছিল। ঠাট্টা-তামাশা করতে করতেই কাজ করতেন।

আমির মজা করে বলতেন তিনি মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারেন। আর মাধুরীও তা বিশ্বাস করেন।

আমিরও নিখুঁতভাবে মাধুরীর হাতের রেখা পর্যবেক্ষণ করতে শুরু করেন। অভিনেতা মাধুরীকে বলেন, ‘তুমি খুব নরম মনের মানুষ। খুব সহজে অনুভূতিপ্রবণ হয়ে পড়।’

আমির আরও বলেন, ‘লোকে তোমাকে যা বলে, তুমি তাই বিশ্বাস করে নাও। যেমন আমি তোমাকে এখন বোকা বানিয়ে চলেছি আর তুমি আমার কথা বিশ্বাস করে যাচ্ছ।’

এই বলেই মাধুরীর হাতে থুতু ফেলে দেন আমির।

‘দিল’ ছবি মুক্তি পাওয়ার পর একই বছর ‘দিওয়ানা মুঝসা নেহি’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। কিন্তু তার পর আর কোনো ছবিতে একসঙ্গে অভিনয় করেননি।

বলিপাড়ার একাংশের দাবি, মাধুরীর হাতে থুতু ফেলে দিয়েছিলেন বলেই আমিরের সঙ্গে আর কাজ করতে চাননি অভিনেত্রী। সূত্র: আনন্দবাজার পত্রিকা

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031