IMG-LOGO

সোমবার, ২৭ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় অন্যের নামে স্ট্যাম্প তুলে মসজিদের ইমাম নিয়োগ নিয়ে বাক বিতণ্ডাবাঘায় ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি ও ফ্যাসিস্টদের পুনর্বাসনের অভিযোগ, বিএনপির বিক্ষোভআত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতারবাঘায় স্বামীর ঘর ছেড়ে দুই সন্তান নিয়ে পালালেন গৃহবধূ, থানায় অভিযোগমান্দায় ৫ লক্ষাধিক টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংসতানোরে সাজাপ্রাপ্ত তিন আসামি গ্রেফতারচারঘাটে ১০ পিচ ইয়াবাসহ চিহিৃত মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতারআউটসোর্সিং বাতিল ও চাকরি স্থায়ীকরণের দাবি: মাস্টার রোল কর্মচারীদের বিক্ষোভমহাদেবপুরে বীজ, কীটনাশক ও খুচরাসার বিক্রেতা সমিতির সম্মেলন অনুষ্ঠিতফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণাস্বামীকে বাঁচাতে গিয়ে খাড়ির পানিতে ঝাঁপ, ডুবে নবদম্পতির মৃত্যুসিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের নৌকা ভ্রমণমহানগরবাসীর নিরাপত্তায় রাজশাহী সিটি কর্পোরেশন আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তররাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫চাঁপাইনবাবগঞ্জে এলজিইডির নবাগত নির্বাহী প্রকৌশলীকে ঠিকাদার সমিতির ফুলেল শুভেচ্ছা
Home >> টপ নিউজ >> প্রবাস >> ফুঁসে উঠেছে ইসরাইলের চলমান বিক্ষোভ

ফুঁসে উঠেছে ইসরাইলের চলমান বিক্ষোভ

ধূমকেতু নিউজ ডেস্ক : পার্লামেন্টের নতুন অধিবেশনের আগে ইসরাইলের চলমান বিক্ষোভ আরও ফুঁসে উঠেছে। সংস্কার স্থগিত করে আলোচনার আহ্বান জানানোর পরও আস্থা রাখতে না পেরে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সাধারণ ইসরাইলিরা। সোমবারের অধিবেশনকে কেন্দ্র করে দেশটির রাজধানী তেল আবিবের রাস্তায় জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ।

আলজাজিরা জানিয়েছে, সুপ্রিম কোর্টের ক্ষমতা হ্রাসের লক্ষ্যে আনা সংস্কার কর্মসূচির বিরুদ্ধে জানুয়ারি থেকে বিক্ষোভ করছেন সাধারণ ইসরাইলিরা। বিচারব্যবস্থায় বদল আনতে ইসরাইল সরকার দেশটির সর্বোচ্চ আদালতের ক্ষমতা হ্রাসের পরিকল্পনা করেছিল।

তুমুল বিক্ষোভের মুখে মাস খানেক আগে সংস্কার স্থগিত করে আলোচনার প্রস্তাব দেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে সরকারের পরিকল্পনা স্থগিত করার বিষয়টি নিয়ে বিক্ষোভকারীদের পাশাপাশি সন্দিহান দেশটির বিরোধীদলও। আলোচনায় এখনও সমঝোতায় পৌঁছাতে পারেনি নেতানিয়াহু সরকার।

বিক্ষোভরত একজন শিক্ষার্থী কাতারভিত্তিক সংবাদমাধ্যমটিকে বলেন, ইসরাইলের গণতন্ত্র হুমকির মুখে। টানা ১৭ সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে। চলমান আলোচনায় সরকারের অনেক বিবৃতিই আমাদের চিন্তার কারণ। আমাদের ধারণা, এই আলোচনা বাস্তবসম্মত ও সঙ্গতিপূর্ণ হবে না। এমন হলে তা আমরা মেনে নেব না।

তবে নেতানিয়াহু বলছেন, সংস্কারের উদ্দেশ্য সরকারের বিভিন্ন শাখার মধ্যে ভারসাম্য সৃষ্টি করা।

গত ডিসেম্বরে ষষ্ঠবারের মতো ইসরাইলের প্রধানমন্ত্রী হন নেতানিয়াহু। তিনি অভিযোগ করেছেন, তার পতনের জন্য এই আন্দোলন চালাচ্ছে বিক্ষোভকারীরা। তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগগুলোও অস্বীকার করেছেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930