IMG-LOGO

বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঐক্যবদ্ধ শক্তিকে ধরে রেখে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার আহ্বান এমপি মিলনেরবাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে ঘটনাস্থলেই স্ত্রী নিহতপুঠিয়ায় বেসরকারি ক্লিনিকে অভিযান, জনবল সংকটে একটি বন্ধরাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধনবন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটনসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভাগোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভাতানোরে প্রধান শিক্ষকের ইচ্ছায় চলে স্কুলফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসে আহত ৪‘১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে’মান্দার তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধনসিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছামহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী আলিফ দত্তের হত্যাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে অঙ্গীকার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

অরক্ষিত রেলগেট

ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী-বড়পুকুরিয়া সড়কে অরক্ষিত রেল গেট পার হওয়ার সময় খুলনাগামী রকেট মেইল ট্রেনের ধাক্কায় হামিদুল ইসলাম (৪০) ও সুশান্ত রায় (৪২) নামের দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঘটনাটি বৃহস্পতিবার (৪ মে) সকাল সাড়ে ১০ টায় ফুলবাড়ী-বড়পুকুরিয়া গ্রামীণ সড়কের মোবারকপুর (রসুলপুর) ১১২ নং অরক্ষিত রেল গেটে ঘটেছে।

নিহত হামিদুল ইসলাম কুড়িগ্রামের উলিপুর উপজেলার কনছেন আলীর ছেলে। তিনি নীলফামারীর কিশোরগঞ্জ শাখা ব্র্যাকের ক্রেডিট অফিসার এবং সুশান্ত রায় নীলফামারীর জলঢাকা উপজেলার কৈমারী পাটোয়ারী পাড়া গ্রামের মৃত অলন্দ মোহন রায়ের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অরক্ষিত মোবারকপুর রেলগেটটি বড়পুকুরিয়া-ফুলবাড়ী গামী একটি দ্রæতগামী মোটরসাইকেল অতিক্রম করার চেষ্টা করে। এসময় খুলনাগামী রকেট মেইল ট্রেনটি পাবর্তীপুর থেকে ফুলবাড়ী যাওয়ার পথে তাদেরকে ধাক্কায় দেয়। এতে মোটরসাইকেলসহ ওই দুই আরোহী ১০০ গজ দূরে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে বেলা ১১টায় পার্বতীপুর জিআরপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো তাদের হেফজনে নেয়।

প্রত্যক্ষদর্শী রেলওয়ের কী-ম্যান বিপ্লব ইসলাম বলেন, আমি ওই সময় মোবারকপুর রেলগেটের পাশে দাঁড়িয়ে ছিলাম। উত্তরদিক থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেনটি ফুলবাড়ীর দিকে আসছিল। আচমকা পার্শ্বরাস্তার পূর্বদিক থেকে ওই মোটরসাইকেলটি দ্রæত গতিতে রেল লাইন অতিক্রম করলে ট্রেনের সামনে পড়ে। ট্রেনটি মোটরসাকেলটিকে ধাক্কা দিলে প্রচÐ শব্দে রেলওয়ের ৩৬৪ নং ঘুটির কাছে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় এবং মোটরসাকেলটি দুমড়ে মুচড়ে যায়।

এদিকে নিহত হামিদুল ইসলামের সহকর্মী দেলোয়ার হোসেন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। তার সাথে কথা বললে তিনি বলেন, নিহত হামিদুল ইসলাম দুইদিন অফিস ছুটির কারণে মোটরসাইকেল যোগে এক সহকর্মীর বাড়ি রাজশাহী যাচ্ছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনার শিকার হন।

জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করছি। নিহতদের পরিবারকে খবর দেয়া হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031