IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল যাবে না’মোহনপুর খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণতানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে টাকা আদায়ের অভিযোগপাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে, সংসদে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদনন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতিমুলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩জেলা তাঁতী দলের পক্ষ থেকেজেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদানইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন প্রতিনিধিরাপোরশায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতারমান্দায় মহাসড়ক অবরোধ তিন চালকের বিরুদ্ধে মামলাঅধিক মুনাফার লোভে তেল মজুদ মহাদেবপুরে বন্ধ পাম্পে মিলল৩ হাজার ৯শ লিটার ডিজেলনন্দীগ্রামে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারহড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকসিংড়ায় এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি১৫০ বিঘা জমির ধান নিয়ে বিপাকে কৃষকরামহাদেবপুর প্রেসক্লাবের সভা ওবনভোজন অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> বিনোদন >> ক্যানসার জয় করেও নতুন শঙ্কা, আবারও হাসপাতালে অভিনেত্রী দীপিকা

ক্যানসার জয় করেও নতুন শঙ্কা, আবারও হাসপাতালে অভিনেত্রী দীপিকা

ছবি: সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কক্করের শারীরিক অবস্থা নিয়ে ফের উদ্বেগ ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে। লিভার ক্যানসারের মারণ থাবা থেকে লড়াই করে সেরে ওঠার পর এবার তার যকৃতে ধরা পড়েছে একটি ‘সিস্ট’। আর সে কারণেই আবারও হাসপাতালে ভর্তি হতে হচ্ছে এই অভিনেত্রীকে।

দীপিকার স্বামী, অভিনেতা শোয়েব ইব্রাহিম সম্প্রতি নিজের ইউটিউব ভ্লগে বিষয়টি জানান। তিনি বলেন, কয়েকদিন ধরেই দীপিকা পেটে তীব্র ব্যথা অনুভব করছিলেন। প্রথমে বিষয়টিকে সাধারণ গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা মনে হলেও গত শুক্রবার রাতে ব্যথা অসহনীয় হয়ে ওঠে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা সিটি স্ক্যানের পরামর্শ দেন। রিপোর্টে দেখা যায়, দীপিকার যকৃতে ১ দশমিক ৩ সেন্টিমিটার (১৩ মিমি) আকারের একটি সিস্ট তৈরি হয়েছে।

স্বাভাবিকভাবেই এই খবর দম্পতির জন্য দুশ্চিন্তার কারণ। কারণ চলতি বছরের মে মাসে দীপিকার লিভার ক্যানসার ধরা পড়ে। জুনে প্রায় ১৪ ঘণ্টার জটিল অস্ত্রোপচারের মাধ্যমে তার লিভারের একটি অংশ ও টেনিস বলের সমান একটি টিউমার অপসারণ করা হয়। চিকিৎসকেরা তখনই সতর্ক করেছিলেন, এই ধরনের টিউমার আক্রমণাত্মক হতে পারে এবং পুনরায় ফিরে আসার আশঙ্কা থাকে।

তবে আপাতত স্বস্তির খবর, চিকিৎসকেরা জানিয়েছেন সিস্টটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। বড় কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই। আগামী মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হবে এবং তিন থেকে চার দিন পর্যবেক্ষণে রাখা হবে।

শোয়েবের শেয়ার করা ভিডিওতে দীপিকাকে বেশ আবেগপ্রবণ দেখা গেছে। অনুরাগীদের কাছে প্রার্থনার আবেদন জানিয়েছেন তিনি। শারীরিক যন্ত্রণার পাশাপাশি বাম কাঁধে ব্যথাও অনুভব করছেন দীপিকা, যা তার আগের ক্যানসারের লক্ষণের সঙ্গে মিল থাকায় স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়িয়েছে।

শোয়েব জানিয়েছেন, নতুন এই জটিলতার কারণে চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে। ওরাল কেমোথেরাপির পরিবর্তে ইমিউনোথেরাপির প্রয়োজন হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

ভ্লগটি প্রকাশ্যে আসার পর থেকেই তা দ্রুত ভাইরাল হয়েছে। জীবনের কঠিন এই সময়েও দীপিকার অদম্য লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন তার ভক্তরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031