IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সমন্বিত সহায়তা চান প্রধানমন্ত্রী তারেক রহমানবিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ‘সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই’তীব্র তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যুবাগমারায় অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৩ ভেকু মেশিন অকেজো,দুইজনকে কারাদণ্ডতারাগঞ্জে আলোচিত শিশু সানজিদা হত্যার প্রধান আসামি গ্রেফতারতানোরে অর্কিড স্কুল এন্ড কলেজে ফল উৎসব অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার ১মান্দায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভারাজশাহী জেলা পরিষদ প্রশাসককে চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শুভেচ্ছা স্মারক প্রদানমোহনপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে রায়ঘাটি ইউপি’র স্বতঃস্ফূর্ত অংশগ্রহণগোমস্তাপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিরাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিলকুষ্টিয়ায় যাত্রীবাহী বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
Home >> টপ নিউজ >> বিনোদন >> সুবাহর স্বামী হাসানের প্রথম সংসারের খবর ফাঁস

সুবাহর স্বামী হাসানের প্রথম সংসারের খবর ফাঁস

ধূমকেতু নিউজ ডেস্ক : বছর খানেক আগে চুপিসারে বিয়ে করেছেন আলোচিত মডেল ও চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ। বিষয়টি এতদিন গোপন থাকলেও অবশেষে অভিনেত্রী নিজেই তার দ্বিতীয় বিয়ের খবর সামনে এনেছেন। এমনকি নিজের ফেসবুকে স্বামীর সঙ্গে ছবি প্রকাশ করেছেন তিনি।

নায়িকার দ্বিতীয় বিয়ের খবর সামনে আসতেই বেরিয়ে এলো তার স্বামী হাসানের প্রথম সংসারের খবর। সুবাহকে বিয়ের আগে হাসান বিয়ে করেছিলেন হুমায়রা নামে এক তরুণীকে। চার বছর সংসার করার পর সুবাহকে বিয়ে করে প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন। তবে এতদিন এই বিয়ের খবর গোপন ছিল।

এ বিষয়ে সুবাহ বলেন, ‘এই প্রসঙ্গে আমি কোনো কথা বলতে চাই না।’ তবে এ ব্যাপারে জানতে যোগাযোগের চেষ্টা করা হলে সুবাহর স্বামীর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক নির্ভরযোগ্য একটি সূত্র বলেন, ‘হাসানের ঘরে বউ থাকলেও প্রায় সময় মডেল-নায়িকাদের সঙ্গে আড্ডায় মেতে থাকেন। দ্বিতীয় বিয়ে করলেও এসব থেমে নেই। এমনকি প্রায় সময় দেশের বাইরে মডেল-নায়িকাদের নিয়ে ঘুরতে যান।‘

জানা গেছে, সুবাহর স্বামী হাসান পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে তার পারিবারিক শিকড় ঢাকাতেই।

সুবাহ-হাসানের আগের বিয়ে ও বিচ্ছেদ নিয়ে অনেক বিতর্ক এবং আইনি জটিলতা থাকায় এবারের সংসার নিয়ে ভক্তদের মধ্যে যেমন শুভকামনা আছে, তেমনি অনেকের মনেই এক ধরনের কৌতূহল কাজ করছে শেষ পর্যন্ত টিকবে কিনা। এখন সময়ই বলে দিবে তাদের দ্বিতীয় বিয়ে কত দিন স্থায়ী হয়।

উল্লেখ্য, ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষিক্ত হন সুবাহ। তাকে দেখা গেছে নাটক ও মিউজিক ভিডিওতে। নিজের কণ্ঠে সুবাহর গানও প্রকাশ পেয়েছে। বর্তমানে তার হাতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031