IMG-LOGO

রবিবার, ১৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ দিন হলো বহির্বিভাগ বন্ধ, চরম দুর্ভোগে রোগীরাগোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনগোমস্তাপুরে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধনপ্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাসিকের বৃক্ষরোপণ কর্মসূচিচাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন‘প্রস্তাবিত বাজেট মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে সক্ষম নয়’মহাদেবপুরে অটোরিকসার সাথে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যুনারী নির্যাতন, মহাদেবপুরে বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরযে বাজেটে ট্যাক্স কমানো হয়, সে বাজেটও বিরোধী দল মানে নাপোরশায় বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিতআসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৫চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে নদী পথে নৌকাযোগে ১৫ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবিচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬৫ ইয়াবাসহ আটক ৪, প্রাইভেটকার জব্দমোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনাগোদাগাড়ীতে বিএনপি নেতা বাবুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গ্রাহকদের টাকা নিয়ে উধাও ব্যাংকের এজেন্ট ব্যাংকিং !

গ্রাহকদের টাকা নিয়ে উধাও ব্যাংকের এজেন্ট ব্যাংকিং !

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়ে প্রাইম ব্যাংকের এক এজেন্ট উধাও হয়েছে।

গত এপ্রিল মাসের ১৮ তারিখ শনিবার সন্ধ্যায় স্থানীয় বহু মানুষের জমানো টাকা নিয়ে লাপাত্তা হওয়ার ঘটনা ঘটে। অনেকে বলছেন প্রায় ২ থেকে ৫ কোটি টাকা নিয়ে চলে গেছে সুমন। আবার কেউ কেউ বলছেন ২-৪ কোটি টাকা হবে। তবে এখনো জানা যায়নি ঠিক কত জনের, কতো টাকা নিয়ে পালিয়েছে। তবে ধারণা করা হচ্ছে টাকার পরিমাণ কোটি টাকাও হতে পারে। তবে বহু মানুষের টাকা নিয়ে পালিয়েছে বলে জানা যাচ্ছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, গ্রাম এলাকার সহজ সরল বহু মানুষ তাদের জীবনের শেষ সম্বল জমা রেখেছিলেন প্রাইম ব্যাংকের ধোপাপাড়া এজেন্ট শাখার নিকট। তবে সেসব টাকা পয়সার কাউকে ব্যাংকের রশিদ ও কাউকে তার নিজ খাতায় লিখে হিসেব চালিয়ে নেয় ওই এজেন্ট। এসব সাধারণ গ্রাহকদের নিকট হতে টাকা জমা নিয়ে, নিজের কাছে রেখে দিয়ে তাদের শুধু ব্যাংকের রশিদ দেওয়া হয়, মুল ব্যাংকে জমা করা হয় না। ওই এজেন্ট শাখা পরিচালিত হয় পুঠিয়া উপজেলার বানেশ্বর প্রাইম ব্যাংকের মুল শাখার আওতায়। ওই এজেন্ট শাখার নাম ছালেহা ট্রেডার্স। ধোপাপাড়া এলাকার মুনসুর মন্ডলের ছেলে, সুমন মন্ডল পরিচালনা করতেন। এখন প্রতিদিন সকাল হলেই ধোপাপাড়া এজেন্ট এবং প্রাইম ব্যাংকের বানেশ্বর শাখায় ভিড় করছেন ভুক্তভোগী সাধারণ গ্রাহকরা। এদের মধ্য থেকে শামীম আহমেদ নামের এক রেডিও-টিভির মেকার তার কাছে পাওয়া যায় ছয় লাখ টাকা জমা দেওয়ার প্রাইম ব্যাংকের রিসিভ। এখন তার একাউন্টে আর কোন টাকাই নেই। শামীম মেয়েকে বিয়ে ও ছেলেকে বিদেশ পাঠানোর জন্য টাকাগুলো জমিয়েছিলেন। ওই এজেন্ট ব্যাংকে টাকা জমা দিলেও তা ব্যাংকে জমা হয়নি।

ধোপাপাড়া হাট পাহারাদার অসহায় আজাহার আলী তিনি ও তার স্ত্রী দুজনে মিলে ওই শাখায় জমিয়েছিলেন ৩ লাখ ৪৫ হাজার টাকার মতো। এখন এমন ঘটনার পর আত্মহত্যা ছাড়া আর কোন পথ নেই বলে বলছেন আজাহার। এজেন্ট ব্যাংকের বিপরীতে এক ভ্যারাইটি দোকানদার আক্কাস আলী নামের ব্যক্তি তিনি দাবী করছেন ৭ লাখ ১৩ হাজার টাকা জমিয়েছিলেন সুমনের এজেন্ট ব্যাংকে। স্বামী হারা এলাকায় ছাগল চড়িয়ে খান মমতা বেগম তিনি সারা জীবনের সঞ্চয় ৩ লাখ ১০ হাজার টাকা জমিয়েছিলেন সেখানে। তার কাছেও রয়েছে ব্যাংকের রশিদ। সুমনের এজেন্ট ব্যাংক এর বিপরীতে আরেক পান দোকানি বৃদ্ধ নারী জমিয়েছিলেন সারা জীবনের সঞ্চয় ৫০ হাজার টাকা, ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার কথা বলে ওই নারীর ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তুলে নিয়েছেন সে টাকাও এমন অভিযোগ করছেন তার ছেলে। শুধু তাই নয় এমন বহু গ্রাহক প্রতিদিনই ভিড় করছেন ওই এজেন্ট ব্যাংক শাখা ও তার বাসায়। সারা জীবন বিদেশ খেটে যা জমিয়েছিলেন, তা জমা রেখেছিলেন ওই ব্যাংকে ভোলা নামের আরেক ব্যক্তি। এখন ওই টাকা হারিয়ে ষ পথে বসেছেন তিনি।

অপরদিকে সুমনের এর পিতা মনসুর আলী মন্ডল বলেন, আমার ছেলে গত মাসের ১৮ তারিখে থেকে নিখোঁজ হয়েছে তারপর থানায় একটি জিডি করেছি। প্রতিনিয়ত মানুষ টাকার জন্য বাসায় আসছেন।

এই বিষয়ে বানেশ্বর শাখার ম্যানেজার জাহাঙ্গীর আলমের কথার মাঝে আরো সন্দেহ ঘনীভূত হচ্ছে, ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, মাত্র দুজন মানুষ এমন অভিযোগ নিয়ে এসেছিলেন। তিনি কোনো এক অজ্ঞাত কারণে সাংবাদিকের সঙ্গে কথা না বলে রেগে গিয়ে ফোনের লাইন কেটে দেয়। তিনি অসুস্থ বলে ছুটিও নিয়েছেন।

এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, এই ধরনের ঘটনা কোনভাবেই কাম্য নয়। বিষয়টি আমি খতিয়ে দেখে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031