IMG-LOGO

মঙ্গলবার, ২২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার, হাসুয়া, মোবাইল-টাকা উদ্ধারদলের নাম ভাঙিয়ে ব্যবসা-চাঁদাবাজি- দখলদারিত্ব করলে দলে গ্রহণযোগ্যতা হারাবে: এমপি চাঁদচাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার, উদ্ধারের সময় একটি ককটেল বিস্ফোরণচারঘাটে বিপুল পরিমান ফেন্সিডিল ও ট্রাকসহ গ্রেফতার ২বাগমারার সোনাডাঙ্গা ইউনিয়নে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভাচাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> রাজনীতি >> দেশ ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জনগনকেসঙ্গে নিয়ে প্রতিহত করা হবে: ভূমিমন্ত্রী মিনু

দেশ ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জনগনকেসঙ্গে নিয়ে প্রতিহত করা হবে: ভূমিমন্ত্রী মিনু

ধূমকেতু প্রতিবেদক : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, দেশ ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জনগনকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়া এবং তারেক রহমানের সৈনিকদের কাছে কোনো ষড়যন্ত্রই টিকবেনা। বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি’র উদ্যোগে আজ মঙ্গলবার বিকেলে নগরীর বাটার মোড়ে বর্ণাঢ্য র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে গড়া দল এটি। এই দলকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। বিএনপি সবসময় দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করেছে। এখনও মানুষের কল্যাণে কাজ করছে।

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শত চেষ্টা করেও বিএনপিকে দমানো যায়নি। বিএনপি কারো কাছেই মাথা নত করেনা। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান একের পর জনকল্যাণমূলক কর্মসূচী গ্রহণ করছেন। এতে দেশের মানুষ উপকৃত হচ্ছেন। বিএনপি সবসময় জনগণের পাশে আছে, ছিল ও থাকবে। তিনি আরও বলেন, একটি দল আওয়ামী লীগের পেটের মধ্যে থেকে এখন নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। সেই ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। জিয়ার সৈনিকেরা জনগনকে সঙ্গে নিয়ে তা রুখে দেবে। বক্তব্যের শুরুতে মন্ত্রী সব নেতাকর্মীকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান ও সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলের পক্ষে কাজ করার আহবান জানান।

সমাবেশে রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মামুন অর রশীদ মামুনের সভাপতিত্বে উপস্থিত আরও উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা, রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত, রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ও সাবেক রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপি’র সহ-সভাপতি আসলাম সরকার, সহসভাপতি জয়নুল আবেদিন, সহসভাপতি ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রবিউল ইসলাম রবি ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক এমদাদুল হক প্রমুখ।

সমাবেশের পর একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাটার মোড় থেকে শুরু হয়ে নগরের সোনাদিঘীর মোড়, মনিচত্বর, সাহেব বাজার, জিরোপয়েন্ট, কুমারপাড়া হয়ে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় দলীয় সঙ্গীতসহ নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন হাতে বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। নেতাকর্মীরা নেচেগেয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিটি মাতিয়ে তোলে। এ উপলক্ষে নগরের বিভিন্ন সড়ক আগে থেকেই ব্যানার ফেস্টুনে ছেয়ে যায়। র‌্যালিটি বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031