IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ভয় দেখাতে বিএনপির কর্মীদের বাড়িতে হানা দিচ্ছে প্রশাসন

ভয় দেখাতে বিএনপির কর্মীদের বাড়িতে হানা দিচ্ছে প্রশাসন

ধূমকেতু নিউজ ডেস্ক : সিলেট-৩ আসনের উপ-নির্বাচনী এলাকায় দলের নেতা কর্মীদের গ্রেপ্তার ও ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে সরকার প্রশাসন দিয়ে রোববার থেকে তাদের বাড়িতে হানা দিচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘আগামী ২৮ জুলাই অনুষ্ঠিতব্য সিলেট-৩ আসনের জাতীয় সংসদ উপনির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের পুলিশী হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে’ এ বিবৃতি দেন ফখরুল।

তিনি বলেন, বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকার ও অথর্ব নির্বাচন কমিশন কর্তৃক জনগণের ভোটাধিকার হরণসহ সমগ্র নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করার কারণে বিএনপি জাতীয় সংসদের আসন্ন সিলেট-৩ আসনের উপনির্বাচনসহ অন্যান্য নির্বাচন বয়কট করেছে। এজন্য সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে না। এরপরও সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে সরকার তাদের অনুগত প্রশাসন দিয়ে এই নির্বাচনী এলাকায় দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের গ্রেপ্তার ও ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে গতকাল থেকে বাসাবাড়িতে হানা দিচ্ছে।

‘নেতা-কর্মীদের বাসায় না পেয়ে তাদের পরিবার-পরিজনকে হুমকি-ধামকি এবং অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে। গত ১২ বছর যাবৎ বিএনপিসহ বিরোধী দলীয় নেতা কর্মীদের ওপর আওয়ামী লীগ সরকারের যে নির্যাতন-নিপীড়ণ চলছে সিলেটের ঘটনা সেটিরই ধারাবাহিকতা।’

মির্জা ফখরুল বলেন, সরকার ও তাদের আজ্ঞাবাহী প্রশাসনের ন্যাক্কারজনক ভূমিকায় করোনাকালীন বর্তমান ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন মানুষকে সহায়তা প্রদান কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। যে নির্বাচনে জনগণের কোন আস্থা নেই, যে নির্বাচন বিএনপি বয়কট করেছে, নেতা কর্মীরা পাতানো-সাজানো যে নির্বাচন বর্জন করে আর্তমানবতার সেবায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে, তখন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের ওপর দমন-নিপীড়ণ, হামলা ও হয়রানি করা হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, সরকারের ভয়াবহ দুঃশাসন মোকাবেলার লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে কর্তৃত্ববাদী একদলীয় শাসনের অবসান ঘটাতে হবে। নইলে এদেশ থেকে দুর্দিন কখনো দূর হবে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news