IMG-LOGO

মঙ্গলবার, ২৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পেরদেশের ৯ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সতর্কতাঅদম্য জুলাই উপলক্ষে তানোরে শিবিরের র‍্যালী ও সমাবেশইমপ্রুভড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমস ফর পাবলিক এজেন্সিস” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাজেলা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া ৫০টি ফোন ফিরে পেলেন প্রকৃত মালিক১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দনাচোল উপজেলায় সনসবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে গাছের চারা বিতরণপুঠিয়ায় সড়ক দুর্ঘটনা মটর সাইকেল আরোহী নিহতচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধনবাগমারায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণপোরশায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদ্যাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিতআরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারজিহাদ ও প্রতিরোধের বিষয়ে হিজবুল্লাহকে মোজতবা খামেনি যে বার্তা দিলেনশেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল
Home >> টপ নিউজ >> প্রবাস >> সুদানে আন্দোলন জোরদার, সাহায্য বন্ধ করল বিশ্ব ব্যাংক

সুদানে আন্দোলন জোরদার, সাহায্য বন্ধ করল বিশ্ব ব্যাংক

ধূমকেতু নিউজ ডেস্ক : সুদানে সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে সাহায্য স্থগিত করেছে বিশ্ব ব্যাংক। এদিকে দেশটির সাধারণ জনগণের সমর্থনে অভ্যুত্থানবিরোধীদের আন্দোলন আরও জোরদার হয়েছে।

বিবিসি জানায়, গত মার্চে সুদান বিশ্ব ব্যাংক থেকে ২শ’ কোটি ডলার অনুদান পায়। ঋণ পুরোপুরি পরিশোধ করতে পারায় প্রায় ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো দেশটি এই অনুদান পেয়েছিল।

তবে দীর্ঘদিনের সংকট কাটিয়ে দেশটি যখন কিছুটা অর্থনৈতিক অগ্রগতির পথে ঠিক তখনই আবার সামরিক অভ্যুত্থান, যা দেশটিকে আবারও সঙ্কটে ঠেলে দিয়েছে। যে কারণে বিশ্ব ব্যাংকের এই সিদ্ধান্ত।

বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস ওয়াশিংটন থেকে এক বিবৃতিতে বলেছেন,“সুদানের বর্তমান পরিস্থিতি নিয়ে আমি খুবই উদ্বিগ্ন। দেশটির আর্থ-সামাজিক ‍পুনরুজ্জীবন ও উন্নয়নের ওপর এই পরিস্থিতির যে প্রভাব পড়তে পারে তা নিয়ে আমি শঙ্কায় আছি।”

এদিকে সামরিক বাহিনীর ‘অসাংবিধানিকভাবে’ ক্ষমতা দখলের প্রতিবাদে আফ্রিকান ইউনিয়নও (এইউ) সুদানের সদস্যপদ স্থগিত করেছে। অন্যদিকে,দেশটিকে ৭০ কোটি ডলারের সাহায্য বন্ধ করেছে যুক্তরাষ্ট্র।

সুদানের বিরুদ্ধে এ ধরণের পদক্ষেপ দেশটিতে বেসামরিক সরকার ফিরিয়ে আনতে জেনারেল আব্দেল ফাত্তাহ আল-বুরহানের ওপর এক ধরণের চাপ সৃষ্টি করেছে।

সুদানের জেনারেল বুরহান মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে অভ্যুত্থানের কারণ জানিয়ে বলেছেন, দেশে গৃহযুদ্ধ ঠেকাতেই সেনাবাহিনী ক্ষমতা নিয়েছে। তবে ২০২৩ সালে দেশটিতে গণতন্ত্রিক নির্বাচন হবে বলে আশ্বাস দেন তিনি।

যদিও তার এই আশ্বাসে ভরসা পাচ্ছেন না কেউ ই। যে কারণে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে সুদানে বুধবার তৃতীয়দিনের মতো বিক্ষোভ কর্মসূচী চলেছে।

সুদানের দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে ২০১৯ সালে সরিয়ে দেওয়ার পর সামরিক বাহিনী ও বেসামরিক গোষ্ঠীগুলোর নড়বড়ে এক ক্ষমতা ভাগাভাগির চুক্তির মধ্য দিয়ে গত দুই বছর ধরে পরিচালিত হয়ে আসছিল পূর্ব আফ্রিকার দেশটি।

সেপ্টেম্বরে বশিরের অনুগত সেনাদের ব্যর্থ এক অভ্যুত্থান চেষ্টার পর থেকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বেসামরিক নিয়ন্ত্রিত জোট ফোর্সেস অব ফিডম অ্যান্ড চেইঞ্জের (এফএফসি) সংস্কার এবং মন্ত্রিসভায় রদবদলের দাবি জানিয়ে আসছিলেন।

অন্যদিকে, বেসামরিক নেতারা এ দাবিগুলোকে দেখে আসছিলেন সামরিক বাহিনীর কর্মকর্তাদের ‘ক্ষমতা দখলের উচ্চাকাঙ্ক্ষা’ হিসেবে।

শুক্রবার এক বক্তৃতায় দেশটির বেসামরিক প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণে একটি রোডম্যাপ দিয়েছিলেন এবং সমাধানে পৌঁছাতে ব্যর্থ হলে তা দেশের ভবিষ্যৎকে ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে বলে হুঁশিয়ার করেছিলেন।

এর মধ্যেই এফএফসি জোটে থাকা সামরিক বাহিনীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত একটি অংশ গত শনিবার বিক্ষোভের ডাক দেয়। তাতে সাড়া দিয়ে কয়েক হাজার বিক্ষোভকারী রাজধানী খার্তুমে প্রেসিডেন্ট প্রাসাদের সামনে জড়ো হন।

এ সময় ‘ভুখা সরকারের’ অপসারণের দাবিতে স্লোগান দিয়ে, সশস্ত্র বাহিনী ও সুদানের যৌথ সামরিক-বেসামরিক সার্বভৌম পরিষদের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ অল-বুরহানকে ‘অভ্যুত্থানের মাধ্যমে’ ক্ষমতা নেওয়ার আহ্বান জানায় তারা।

এর পরেই সোমবারের অভ্যুত্থানে সুদানের বেসামরিক সরকারকে উৎখাত করা হয় এবং রাজনৈতিক নেতাদের বন্দি করা হয়। সঙ্গে সঙ্গে এ নিয়ে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয় এবং আন্তর্জাতিক অঙ্গনেও সমালোচনা শুরু হয়।

সূত্র: বিবিসি

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ