ধূমকেতু নিউজ ডেস্ক : একদিনের ব্যবধানে আবার চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার বিকেল পৌনে ৪ টার দিকে ভূকম্পনটি অনুভূত হয়।
জানা যায়, ভূমিকম্পটি ১৬ সেকেন্ড অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.২। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমার।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদফতরের ওয়ারলেস সুপারভাইজার জহিরুল ইসলাম।
এর আগে গতকাল শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে চট্টগ্রাম, ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ১।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news