IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে ভোটের আগের রাতে ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ভোটের আগের রাতে ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনের আগের রাতে ছুরিকাঘাতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলাহাট এলাকার জোসনারা ফাউন্ডেশন শিশু পার্কের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছে।

নিহত যুবক নামোশংকরবাটি মাউড়িপাড়া এলাকার হযরত আলীর ছেলে আজিম (২১)।

আহতরা হলেন- নতুনহাট মন্ডলপাড়া এলাকার আব্দুল হাইয়ের ছেলে আব্দুল আলিম (১৬) ও বড়িপাড়া মহল্লার আব্দুস সাত্তারের ছেলে ইমন (১৮)।

পুলিশ, হাসপাতাল, নিহতের স্বজন ও আহত ব্যক্তি সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে জোসনারা ফাউন্ডেশন শিশু পার্কের পাশে দুই গ্রুপের সংঘর্ষ চলাকালীন সময়ে এইচএসসি পরীক্ষার্থী আজিমকে ছুরিকাঘাত করা হয়। এসময় আব্দুল আলিম ও ইমনকেও রড ও ছুরি দিয়ে আঘাত করা হয়। ঘটনার পর তাদেরকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়ার পথে আজিমের মৃত্যু হয়।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আসিফ রহমান বলেন, হাসপাতালে নেয়ার পূর্বেই আজিমের মৃত্যু হয়েছে৷ তার পিঠে ছুরিকাঘাত রয়েছে এবং এর কারণেই তার মৃত্যু হয়েছে৷ আহতদের একজনকে কাধে ও পিঠে ছুরি ও শক্ত বস্তু দিয়ে আঘাত করা হয়েছে।

এ ঘটনায় আহত নতুনহাট মন্ডলপাড়া এলাকার আব্দুল হাইয়ের ছেলে আব্দুল আলিম নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল আলিম জানায়, এশার নামাজের পরে ঘটনাটি ঘটে। পার্ক থেকে যাওয়ার পথে দেখতে পায় দুই গ্রুপের মারামারি চলছে। ইট-পাটকেল ছোড়াছুড়ি করছে। কিছু বুঝে উঠার আগেই কে বা কারা আমার উপর হামলা চালায়। আহত আব্দুল আলিম নিজেকে কাউন্সিলর পদপ্রার্থী শামসুলের সমর্থক বলে দাবি করে।

নিহতের ফুফাতো ভাই রুবেল বলেন, আমার ফুফু ফোন করে জানান, কে বা কারা আজিমকে ছুরি মেরেছে। হাসপাতালে এসে দেখি সে মারা গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান জানান, মোবাইলফোন আদান-প্রদানকে কেন্দ্র করে দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় এক যুবকের মৃত্যু হয়। বিভিন্ন পক্ষ ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, আগামীকাল (৩০ নভেম্বর) সকালের ভোটের সাথে এই ঘটনার কোন সম্পর্ক নেই। নির্বাচনে কোন প্রার্থী বা রাজনৈতিক কোন কারনে ঘটনাটি ঘটেনি। সুষ্ঠু তদন্ত করে ঘটনার প্রকৃত কারন উদঘাটন করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ নভেম্বর) অনুষ্ঠেয় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী।

তারা হলেন- নৌকা প্রতীকে জেলা আওয়ামী লীগের সদস্য মোখলেসুর রহমান, মোবাইলফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামিউল হক লিটন, নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক শিবির নেতা মোস্তাফিজুর রহমান মুকুল।

এছাড়াও ১৫টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৯৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এবার ভোটার রয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৪৯৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৪৩২ জন এবং নারী ভোটার রয়েছেন ৭৪ হাজার ৬৫ জন।

তফসিল অনুযায়ী সপ্তম ধাপে পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৯ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ১১ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১২ থেকে ১৪ অক্টোবর, আপলি নিষ্পত্তি ১৬ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ হয় ১৮ অক্টোবর।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news