IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জে জেলা মৎস্য কর্মকর্তার মাসিক সমন্বয় সভাগাজী নজরুল ৪, স্ত্রী মাকছুদা ১ দিনের রিমান্ড মঞ্জুরপোরশায় ভ্রাম্যমান আদালতে মাদকসেবীর কারাদন্ডসিরাজগঞ্জে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) স্থানীয় চ্যাপ্টার ত্রৈমাসিক সভাবাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি বারী
Home >> টেক ওয়ার্ল্ড >> শিক্ষা >> বাগমারায় প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীর হাতে শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

বাগমারায় প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীর হাতে শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীর হাতে তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থী মারধোরের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার ৫৫ নং হাটগাঙ্গোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নির্যাতিত শিক্ষার্থীর অভিভাবক লিখিত অভিযোগ দাখিল করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের দপ্তরী সোহেল রানা (৩৬) মেধাবী শিক্ষার্থী মরিয়ম খাতুন (৮)-কে শ্রেণিকক্ষে আগে প্রবেশের অভিযোগে কিল-ঘুষি, চড়–থাপ্পড়সহ বেধড়ক মারধোর করেন। মারধোরে আতঙ্কিত হয়ে পড়ে শিশুটি, অসুস্থ হয়ে ক্লাস পরীক্ষায়ও অংশ নিতে পারেনি। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ও ফুলা দাগ দেখা গেছে বলে অভিভাবক নিশ্চিত করেছেন।

শিশুটির বাবা মাহাবুর রহমান সাংবাদিকদের বলেন, আমার মেয়েকে কোনো কারণ ছাড়াই নৃশংসভাবে মেরেছে সোহেল রানা। শুধু আমার মেয়েই নয়, এর আগেও বহু শিশুকে সে মারধোর করেছে। এমন একজন উশৃঙ্খল ও বদমেজাজি লোক বিদ্যালয়ে থাকলে কোনো বাচ্চাই নিরাপদ না। আমরা তার কঠোর শাস্তি চাই।

এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, দপ্তরী সোহেল রানা দীর্ঘদিন ধরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করে আসছেন। তিনি স্থানীয় হওয়ায় মানসম্মানের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না। তারা বলেন, বিদ্যালয়ে এমন ব্যক্তির উপস্থিতি পুরো শিক্ষার পরিবেশকে ঝুঁকির মুখে ফেলছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, আমি শ্রেণিকক্ষে ছিলাম। মারধোরের ঘটনা আমিও শুনেছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

অভিযোগ অস্বীকার করে দপ্তরী সোহেল রানা দাবি করেন, বাচ্চাটা রুম থেকে বের হচ্ছিল না, তাই ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। মারধোর করিনি।

এদিকে বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছে উপজেলা প্রশাসন। বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম বলেন,

অভিযোগ পেয়েছি। তাৎক্ষণিকভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। দোষী প্রমাণিত হলে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।

এবিষয়ে মুঠোফোনে বাগমারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগের কপি পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষী প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। শিক্ষার্থীর অভিভাবকসহ সচেতন মহল দ্রুত দোষীর শাস্তি ও বিদ্যালয়ে নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031