ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বেসরকারি ঋণদান প্রতিষ্ঠান আইডএফ’র ১১৫তম শাখায় ক্ষুদ্র ঋণ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩ এপ্রিল) বেলা ১১টায় নাচোল পৌর এলাকার দক্ষিণ সাঁকোপাড়ার শাখা কার্যালয়ে সংস্থার জোনাল ম্যানেজার বিজন কুমার সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির শুভেচ্ছা বক্তব্য রাখেন, নাচোল শাখার ব্যবস্থাপক মকবুল হোসেন।
আরও বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার শামিম রেজা, নওগাঁ জেলার এরিয়া ম্যানেজার সবুজ কুমার সরকার, রাজশাহী জেলার এরিয়া ম্যানেজার নূরে আলম সিদ্দিকী, নাচোল পৌরসভার কাউন্সিলর মনিরুল ইসলাম ও নাজরিন আক্তার, পাঠশালা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদাৎ হোসেন ও বিআরডিবি নাচোল অফিসের প্রকল্প পরিচালক পুষ্পিতা রায়।
উল্লেখ্য, আইডিএফ’র ১১৫তম নতুন শাখার ১৯জন সদস্যের মধ্যে এদিন চার জনের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে ক্ষুদ্র ঋণের ৯০হাজার টাকা বিতরণ করা হয়।


