ধূমকেতু প্রতিবেদক, রায়গঞ্জ : সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ থেকে ২০১৬ সালে জেএসসি পরিক্ষায় জিপি এ ৫.০০ পেয়ে উত্তির্ণ হয় ও ২০১৯ সালে এসএসসি পরিক্ষায় গোল্ডেন এ+ পেয়ে উত্তির্ণ হয় এবং ২০২১ সালে এইচএসসিতে গোল্ডেন এ+ পেয়েও উত্তির্ন হয়।
এছাড়াও এসএসসিতে এ সাধারণ গ্রেডে বৃত্তি পায় সে। এবারের বুয়েট ভর্তি পরিক্ষায় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষায় উত্তির্ন হয়ে ভর্তির সুযোগ পাওয়ায় শিক্ষার্থী রাকিব হাষানকে পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে শিক্ষার্থী রাকিব হাষানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২৫ জুলাই সোমবার সকাল ১০ টায় শরীর চর্যা শিক্ষক ওমর আলীর সঞ্চালনায় ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আবুল কাসেমের সারবিক সহযোগিতায় উপজেলার পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজ পাঙ্গনে এ সংবর্ধনা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলার পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোঃ আব্দুল করিম সেখ, আরও বক্তব্য রাখেন, অত্র স্কুল এন্ড কলেজের সভাপতি খন্দকার আতিকুর রহমান (কচি), সহকারী প্রধান শিক্ষক শ্রী রনজিৎ কুমার সেন সহ আরো অনেকে।
এসময় অত্র স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক/শিক্ষিকা, শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী রাকিব হাষান।


