ধূমকেতু প্রতিবেদক, নাটোর : নাটোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না ল্লাহি ওয়া ইন্না লিলাহি রাজিউন)। সোমবার বিকালে নিজ বাড়িতে তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে স্ত্রী ৫ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য সজন রেখে যান।
মঙ্গলবার (২৬ জুলাই) নাটোর সদর উপজেলার হেলিপ্যাড মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলামের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা খাতুনসহ, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনপ্রতিনিধি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
হেলিপ্যাড মাঠে জানাজার নামাজ শেষে গাড়িখানা কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।


