ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলায় বজ্রপাতে মাসেদা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে বৃষ্টির সময় বাড়ীর বাইরে কাজ করছিলেন। এসময় বজ্রপাতে তিনি মারা যান।
নিহত মাসেদা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মৌদুদ আলম খাঁ জানান, বিকেলে বৃষ্টির সময় মাসেদা বেগম বাড়ির বাহিরে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি মারা যান।
তিনি আরও জানান, উপজেলা প্রশাসনের পক্ষে থেকে নিহতের পরিবারকে ১০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।



