IMG-LOGO

বুধবার, ২৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা‘মোগলটুলীর আওয়ামী লীগ বিক্রি হয়ে গেছে’রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন পৌরসভাসমূহের বর্জ্যশাখার কর্মচারী প্রশিক্ষণার্থীদের মতবিনিময়নিয়ামতপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পরুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত‘আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য’রাজশাহী জেলা পরিষদ প্রশাসক এরশাদ আলী ঈশাকেআইনজীবী সহকারী সমিতির ফুলেল শুভেচ্ছারায়গঞ্জ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িবেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানস্ত্রী আত্মহত্যার মামলায় অভিনেতা আলভীর ২ দিনের রিমান্ডচাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত১২ বছর পর নাতি হওয়ার আনন্দে ঘোড়ার গাড়িতে ঘুরিয়ে মিষ্টি বিতরণ নানারচাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড কোটি টাকার ক্ষতির আশঙ্কাকুষ্টিয়ায় কর অফিসের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ডোনাল্ড ট্রাম্প
Home >> নগর-গ্রাম >> আবাদপুকুর-আদমদীঘি সড়ক খানা-খন্দে ভরপুর, দূর্ভোগে এলাকাবাসী

আবাদপুকুর-আদমদীঘি সড়ক খানা-খন্দে ভরপুর, দূর্ভোগে এলাকাবাসী

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরের আবাদপুকুর-আদমদীঘি সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না করায় খানা-খন্দে ভরপুর। এতে যানবাহন চলাচল করছে অত্যন্ত ঝুঁকি নিয়ে। ফলে চরম দূর্ভোগে পরেছেন এলাকাবাসী।

জানা গেছে, আবাদপুকুর থেকে আদমদীঘি পর্যন্ত প্রায় ১২কিলোমিটার সড়ক দীর্ঘ বছর আগে স্থানীয় প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে পাকা করনের কাজ করা হয়। এর মধ্যে আবাদপুকুর থেকে পারইল পর্যন্ত রাণীনগর অংশে রয়েছে সাড়ে ৮কিলোমিটার সড়ক। এই সড়ক আবাদপুকুর থেকে আদমদীঘি বাসস্ট্যান্ডে নওগাঁ-বগুড়া মহাসড়কের সাথে মিলিত হয়েছে। এর মধ্যে আদমদীঘি অংশের সড়কটি সংস্কার কাজ করা হলেও রাণীনগরের অংশ দীর্ঘ দিন ধরে সংস্কার করা হয়নি। ফলে বৃষ্টি-বাদল আর অতিরিক্ত যানবাহন চলাচলে সড়কের অধিকাংশ জায়গা ছোট-বড় গর্তে পরিণত হয়েছে। সড়কের মাঝে মধ্যে এমন বেহাল অবস্থা হয়েছে যে যাত্রীদের গাড়ী থেকে নেমে দিয়ে যানবাহন পারাপার করতে হচ্ছে। বিশেষ করে পারইল লসকরের মোড়, বগাড়বাড়ী বাজার, মাঝগ্রাম স্ট্যান্ড, ভেটি বাজার, সিলমাদার এবং আবাদপুকুর সংলগ্ন এলাকায় সড়কের কার্পেটিং ওঠে গিয়ে বড়-বড় গর্তে সৃষ্টি হয়েছে। এসব গর্তে কোন রকমে ইট দিয়ে ভরাট করে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে প্রতিনিয়ত ছোট-বড় দূর্ঘটনা ঘটেই চলেছে।

স্থানীয়রা বলছেন, দীর্ঘ প্রায় চার বছর ধরে আবাদপুকুর-রাণীনগর সড়কের কার্পেটিং তুলে ফেলে রাখায় চলাচলে অযোগ্য হয়ে পরেছে। ফলে অধিকাংশ যাত্রী ও মালবাহি যানবাহন ওই সড়ক দিয়ে চলাচল করতে না পারায় বিকল্প পথ হিসেবে আবাদপুকুর-আদমদীঘি সড়ক দিয়ে চলাচল করছে। ফলে অতিরিক্ত যানবাহন চলাচলে চাপ বৃদ্ধি পাওয়ায় সড়কটি বেশি ক্ষতিগ্রস্থ্য হয়েছে।

যাত্রী খলিলুর রহমান, রফিকুল ইসলাম এবং জিয়াউর রহমানসহ অনেকেই বলেন,সড়কে বড় বড় গর্তের কারণে গাড়ী থেকে নেমে ধাক্কা দিয়ে গাড়ী পার করতে হচ্ছে। বিশেষ করে লসকরের মোড় এবং বগারবাড়ী বাজারের অবস্থা বেশি খারাপ। একটু বৃষ্টি হলে গাড়ী থেকে নেমে সড়ক দিয়ে পায়ে হেটে চলাচল করাও কঠিন হয়ে পরেছে। আবার যত্রতত্র ইট দিয়ে ভরাট করা স্থানে গাড়ী উল্টে ক্ষয়ক্ষতিও হচ্ছে। তাই দূর্ভোগ থেকে রেহায় পেতে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

রাণীনগর উপজেলা এলজিইডি প্রকৌশলী শাহ শহিদুল হক বলেন, সড়কটি সংস্কারের জন্য টেন্ডার হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই কাজ শুরু করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031