IMG-LOGO

মঙ্গলবার, ১৬ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পারিবারিক মামলাকে রাজনৈতিক দেখিয়ে খারিজের আবেদনের প্রতিবাদে স্মারকলিপিমহাদেবপুরে দুর্নীতি বিরোধীবিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতপত্নীতলায় আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কারিতাসের সহায়তা বিতরণপত্নীতলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণতারাগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতসিংড়ায় মৎস্যচাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণবাগমারায় ফকিন্নী নদী ও জলাশয় রক্ষায় সংসদে সরব এমপি ডাঃ আব্দুল বারীগোমস্তাপুরের রোকনপুর সীমান্ত দিয়ে আবারো পুশইনের চেষ্টাসিংড়ায় লাম্পি স্কিন রোগের টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিতবাঘার শাহদৌলা সরকারি কলেজের তিন শিক্ষার্থীর উদ্ভাবনে চমক :জেলা-উপজেলায় প্রথম হয়ে এবার জাতীয় মঞ্চে লড়বেবিএনপিকে কড়া বার্তা, গণভোটের রায় মানার আহ্বান শফিকুর রহমানেরসিংড়ায় ডাকাতি মামলার ৩ আসামী গ্রেপ্তারনিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১‘দিল্লিতে বাধা পেয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদের দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের রজতজয়ন্তী

চাঁপাইনবাবগঞ্জে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের রজতজয়ন্তী

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিনিধিত্বকারী “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” সংগঠনের রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে।

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গিকার স্লোগানে বুধবার (১৯ অক্টোবর) দুপুরে উৎসব পালিত হয়। সংগঠনটির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দুঃখুমারী সুইচগেট সংলগ্ন আম বাগানে কেক কাটা অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাদের আরাধ্য ও জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমৃদ্ধি জাতি গঠনে ভূমিকা রাখছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনটি। আমরা এই দেশকে কখনোই মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের হতে দিব না। স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের চেষ্টা করছে। বরাবরের মতোই মুক্তিযোদ্ধার সন্তানেরা তা প্রতিহত করছে। এর মাধ্যমে দেশ থেকে অন্যায়, অবিচার, অনাচার, সাম্প্রদায়িকতা দূর হবে। তৈরি হবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।

মুক্তিযোদ্ধার সন্তানরা এদেশে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও তাদের প্রজন্মরা বেঁচে থাকতে দেশকে অস্থিতিশীল হতে দিবে না বলে প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি জোবায়ের আহমেদ, সাধারণ সম্পাদক আব্দুর রফিক বাবু, মুক্তিযোদ্ধার সন্তান রাকিবুল হাসান বিরু, ফেরদৌস সিহানুক শান্ত, ফিরোজ কবির, মারুফ মন্ডল প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031